• ঢাকা
  • |
  • বুধবার ১০ই অগ্রহায়ণ ১৪৩৩ রাত ০২:২৫:২৯ (25-Nov-2026)
  • - ৩৩° সে:

ফ্রান্সে পাঁচজনকে ছুরিকাঘাত, পুলিশের গুলিতে হামলাকারী নিহত

৩ সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৮:১৫:০৭

ফ্রান্সে পাঁচজনকে ছুরিকাঘাত, পুলিশের গুলিতে হামলাকারী নিহত

আন্তর্জাতিক ডেস্ক:  ফ্রান্সে এলোপাতাড়ি ছুরিকাঘাতে একটি হোটেলের ম্যানেজার এবং তার ছেলেসহ মোট পাঁচজন আহত হয়েছেন। পরে হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছে। হামলাকারী ওই ব্যক্তি তিউনিশিয়ার নাগরিক বলে জানিয়েছে দেশটির পুলিশ।

২ সেপ্টেম্বর মঙ্গলবার ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর মার্শেইয়ে স্থানীয় সময় দুপুর ২টা ৪৫ মিনিটে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

শহরটির প্রসিকিউটর নিকোলাস ব্রেসন জানান, তিউনিশিয়ান ওই ব্যক্তি দুটি ছুরি ও একটি ক্রোবার দিয়ে হামলা চালান। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। খরব রয়টার্সের।

আরও পড়ুন

সৌদির রাজধানীতে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১

প্রসিকিউটর আরও জানান, হামলাকারী ফ্রান্সের বৈধ অভিবাসী ছিলেন। তবে, তাকে ভাড়া পরিশোধ না করার কারণে তার হোটেল থেকে বের করে দেওয়া হয়েছিল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ