• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে কার্তিক ১৪৩৩ রাত ০৮:৫৯:১৭ (03-Nov-2026)
  • - ৩৩° সে:

পুতিন যুদ্ধ বন্ধে রাজি না হলে ‘গুরুতর পরিণতি’ ভোগ করতে হবে: ট্রাম্প

১৪ আগস্ট ২০২৫ সকাল ০৮:৫০:২৫

পুতিন যুদ্ধ বন্ধে রাজি না হলে ‘গুরুতর পরিণতি’ ভোগ করতে হবে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাজি না হলে তাকে “অত্যন্ত গুরুতর পরিণতি” ভোগ করতে হবে। এমন হুঁশিয়ারিই উচ্চারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আলাস্কায় আসন্ন শীর্ষ বৈঠকে এ বিষয়ে আলোচনা হবে বলেও জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (১৪ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “হ্যাঁ, হবে। খুবই গুরুতর পরিণতির মুখে পড়তে হবে।”

আরও পড়ুন

ক্যালিফোর্নিয়ার সৈকতে বন্দুক হামলায় নিহত ২, আহত ২

এর কয়েক ঘণ্টা আগে ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও অন্যান্য ইউরোপীয় নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অংশ নেন। বৈঠককে তিনি “খুব ভালো” এবং “খুবই আন্তরিক” বলে বর্ণনা করেন।

আনাদোলু বলছে, দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে পুতিনের সঙ্গে ট্রাম্পের এটিই প্রথম সরাসরি বৈঠক হতে যাচ্ছে। আলাস্কার জনবহুল শহর অ্যাঙ্কোরেজে নির্ধারিত এ বৈঠক থেকে পুতিন, জেলেনস্কি ও ট্রাম্পের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠকের পথ খুলে যেতে পারে বলে তিনি জানান।

ট্রাম্প বলেন, “দ্বিতীয় বৈঠক হওয়ার সম্ভাবনা ভালোই আছে এবং তা প্রথমটির চেয়ে বেশি ফলপ্রসূ হতে পারে। প্রথম বৈঠকে আমি বুঝে নেব আমরা কোথায় আছি, কী করছি। যদি প্রথম বৈঠক ভালো হয়, তাহলে খুব দ্রুতই দ্বিতীয় বৈঠক হবে— যেটি আমি প্রায় সঙ্গে সঙ্গেই করতে চাই, যদি পুতিন ও জেলেনস্কি রাজি থাকেন।”

আরও পড়ুন

শান্তি আলোচনার প্রস্তুতির মধ্যেই ইউক্রেনে রুশ হামলা, নিহত ২৬

তিনি আরও জানান, শুক্রবারের বৈঠকে “কিছু গুরুত্বপূর্ণ বিষয়” অর্জিত হতে পারে, তবে এটি মূলত সম্ভাব্য ত্রিপক্ষীয় বৈঠকের ভিত্তি তৈরির জন্য। তবে ট্রাম্প এটাও স্পষ্ট করেছেন, “হয়তো দ্বিতীয় বৈঠক হবে না, যদি আমি মনে করি এটি উপযুক্ত নয় বা প্রয়োজনীয় উত্তর না পাই। সে ক্ষেত্রে দ্বিতীয় বৈঠক হবে না।”

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


এশিয়া কাপে বাংলাদেশের দল ঘোষণা
এশিয়া কাপে বাংলাদেশের দল ঘোষণা
৩ নভেম্বর ২০২৬ রাত ০৮:১৮:২৩


৪ জেলায় নতুন এসপি
৪ জেলায় নতুন এসপি
৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৭:২০


জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধর মৃত্যু
জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধর মৃত্যু
৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:৪৮

পুলিশের ঊর্ধ্বতন ৭ পদে রদবদল
পুলিশের ঊর্ধ্বতন ৭ পদে রদবদল
৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২৫:৪৯

এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ
এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ
৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৫:৫৪