• ঢাকা
  • |
  • সোমবার ২রা চৈত্র ১৪৩২ বিকাল ০৪:২০:৩১ (16-Mar-2026)
  • - ৩৩° সে:

মোসাদের গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

১৬ জুন ২০২৫ দুপুর ১২:৪৭:০৪

মোসাদের গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান
“প্রতীকী ছবি”

আন্তর্জাতিক ডেস্ক: ইরানে ‘ইসমাইল ফিকরি’ নামে মোসাদের এক গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। 

১৬ জুন সোমবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য নিশ্চিত করেছে।

Ad
Ad

ইরানের বিচার বিভাগের সাথে সম্পর্কিত একটি সংবাদ সংস্থা ‘মিজান অনলাইন’-এর বরাতে আলজাজিরা জানায়, ইরানের সুপ্রিম কোর্ট ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদের হয়ে কাজ করা একজন গোপন এজেন্টকে মৃত্যুদণ্ড দেয়ার পর তা কার্যকর করা হয়েছে।

Ad

মিজান অনলাইন জানিয়েছে, সন্দেহভাজন ইসমাইল ফিকরিকে ইরানের ‘শত্রুদের’ কাছে গোপন এবং সংবেদনশীল তথ্য সরবরাহ করার জন্য ফাঁসি দেয়া হয়েছে। ফিকরি ইসরায়েলের হয়ে কাজ করার সময় দুই মোসাদ কর্মকর্তার সাথে যোগাযোগ করেছিলেন বলে জানা যায়। এর আগে, ২০২৩ সালের ডিসেম্বরে ইরানের কর্তৃপক্ষ তাকে গ্রেফতার করে এবং তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে।

মিজান অনলাইন বিচার বিভাগের উদ্ধৃতি দিয়ে বলেছে, মৃত্যুদণ্ড কার্যকর করা ইসরায়েলের গুপ্তচর নেটওয়ার্কের জন্য ‘একটি বড় গোয়েন্দা আঘাত’।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সুন্দরবনে হঠাৎ রেড অ্যালার্ট জারি
সুন্দরবনে হঠাৎ রেড অ্যালার্ট জারি
১৬ মার্চ ২০২৬ বিকাল ০৪:১৬:৩৪





ঈদ-ভ্রমণ হোক ব্যথামুক্ত ও নিরাপদ
ঈদ-ভ্রমণ হোক ব্যথামুক্ত ও নিরাপদ
১৬ মার্চ ২০২৬ দুপুর ০২:৫১:৩৩


ফুলবাড়ীতে কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ
ফুলবাড়ীতে কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ
১৬ মার্চ ২০২৬ দুপুর ০২:৩৪:৫৬




Follow Us