• ঢাকা
  • |
  • শুক্রবার ২৯শে কার্তিক ১৪৩৩ সকাল ০৯:৪৫:৩২ (13-Nov-2026)
  • - ৩৩° সে:

চরম ঝুঁকিতে গাজার ৫০,০০০ গর্ভবতী ও প্রসূতি, হাসপাতালে হামলা

৪ জুন ২০২৫ সন্ধ্যা ০৬:৩৬:৪৮

চরম ঝুঁকিতে গাজার ৫০,০০০ গর্ভবতী ও প্রসূতি, হাসপাতালে হামলা

আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ ২০ মাসের অব্যাহত ইসরাইলি আগ্রাসন অবরুদ্ধ গাজা উপত্যকার গর্ভবতী নারী ও স্তন্যদানকারী মায়েদের ওপর ভয়াবহ প্রভাব ফেলছে। গাজার কেন্দ্রীয় শহর দেইর আল-বালাহ’র আল-আকসা শহীদ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, খাদ্য ও জরুরি ওষুধের তীব্র ঘাটতির কারণে প্রায় ৫০,০০০ নারী বর্তমানে চরম স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন। খবর আল-জাজিরার।

হাসপাতালের মুখপাত্র খালিল আল-দাকরান ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা-কে জানান, যুদ্ধ শুরুর পর থেকে গাজায় গর্ভপাতের হার ছয় গুণ বেড়েছে। একইসঙ্গে অকাল প্রসবের সংখ্যাও মারাত্মকভাবে বেড়েছে। যার ফলে শিশু নিবিড় পরিচর্যা (নিওনেটাল) ইউনিটগুলো ভেঙে পড়ার উপক্রম হয়েছে।

তিনি বলেন, ইসরাইলি হামলায় গাজার স্বাস্থ্যব্যবস্থা প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। যার ফলে রোগীরা মারাত্মক বিপদের মুখে পড়েছে।

আরও পড়ুন

আরব আমিরাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৪, আহত ৩০

খালিল আল-দাকরান আরও জানান, অব্যাহত ইসরাইলি হামলার মুখে গাজার ২৩টিরও বেশি হাসপাতাল কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়েছে। বাকি যেগুলো চালু আছে, সেগুলোতে কার্যক্রম নামে মাত্র। জরুরি চিকিৎসা সামগ্রী ও জ্বালানির ঘাটতি এর প্রধান কারণ।

এর ফলে- গাজার ১২,০০০-এর বেশি ক্যানসার রোগী চিকিৎসা পাচ্ছেন না। প্রতিদিন প্রায় ৫ জন ক্যানসার রোগী মারা যাচ্ছেন। ডায়ালাইসিসের প্রয়োজনীয় চিকিৎসা না পাওয়ায় কিডনি রোগীরাও মারা যাচ্ছেন।

এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি বাহিনী আল-আকসা শহীদ হাসপাতালের প্রশাসনিক ভবনের ছাদে হামলা চালিয়েছে। এই হামলা তাদের গাজার স্বাস্থ্য ব্যবস্থাকেই ধ্বংসের উদ্দেশ্যে পরিচালিত ‘পরিকল্পিত নীতি’র অংশ বলে উল্লেখ করেছে মন্ত্রণালয়টি।

আরও পড়ুন

মিত্রদের অনুরোধে ইরানে পরবর্তী হামলা স্থগিত রেখেছি: ট্রাম্প

গাজার সবচেয়ে বড়, তবে ইতোমধ্যেই বিধ্বস্ত আল-শিফা হাসপাতালের পরিচালক ড. মোহাম্মদ আবু সালমিয়া এক জরুরি বিবৃতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন রক্তের সরবরাহ অবিলম্বে প্রবেশ করতে দেওয়া হয়।

তিনি বলেন, প্রতিদিন প্রচুর আহত রোগী রক্তের অভাবে মারা যাচ্ছেন।

এদিকে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, উত্তর গাজায় এক রিজার্ভ সেনা নিহত হয়েছেন। এর আগের দিনেই হামাসের পালটা আক্রমণের মুখে আরও তিন সেনা সদস্য নিহত হন বলেও উল্লেখ করেছে ইসরাইল।

আরও পড়ুন

ইরানের উপকূলীয় শহর সিরিকে দফায় দফায় বিস্ফোরণ

অন্যদিকে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দখলদার ইসরাইলি হামলায় আরও ৯৭ জন ফিলিস্তিনি নিহত এবং ৪৪০ জন আহত হয়েছেন। এ নিয়ে গাজায় ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে অব্যাহত ইসরাইলি হামলায় মোট নিহতের সংখ্যা বেড়ে ৫৪,৬০৭ জনে দাঁড়িয়েছে।

এছাড়াও ইসরাইলি বাহিনী এদিন ভোরবেলা পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৯ জন ফিলিস্তিনিকে আটক করেছে। তাদের মধ্যে কয়েকজন রাজনৈতিক কর্মীও রয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি বন্দি বিষয়ক গণমাধ্যম সংস্থা আসরা (এএসআরএ)।

এ সবকিছু মিলে অবরুদ্ধ গাজা ও অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে চলমান সংকট আরও গভীর মানবিক বিপর্যয়ের নিয়ে যাচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



আজকের রাশিফল (১৩ নভেম্বর ২০২৬)
আজকের রাশিফল (১৩ নভেম্বর ২০২৬)
১৩ নভেম্বর ২০২৬ সকাল ০৯:২৭:১০