• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে কার্তিক ১৪৩৩ রাত ১০:২৪:৪৪ (03-Nov-2026)
  • - ৩৩° সে:

রাশিয়ায় অস্ত্র সরবরাহ করছে চীন, অভিযোগ জেলেনস্কির

১৮ এপ্রিল ২০২৫ সকাল ১০:৩৭:২১

রাশিয়ায় অস্ত্র সরবরাহ করছে চীন, অভিযোগ জেলেনস্কির

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার কাছে অস্ত্র ও গানপাউডার সরবরাহ করছে চীন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই প্রথম প্রকাশ্যে বেইজিংয়ের বিরুদ্ধে এমন অভিযোগ করলেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট এক সংবাদ সম্মেলনে বলেন, তার সরকারের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে যে চীন রাশিয়ান ভূখণ্ডে অস্ত্র তৈরি করছে এবং তিনি আগামী সপ্তাহে এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য দিতে সক্ষম হবেন।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনের সঙ্গে রাশিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ইউক্রেনযুদ্ধের ফলে দেশ দুইটির মধ্যে নানা ইস্যুতে এই সম্পর্ক আরও জোরালো হয়েছে।

আরও পড়ুন

ক্যালিফোর্নিয়ার সৈকতে বন্দুক হামলায় নিহত ২, আহত ২

যদিও চীন নিরপেক্ষতার একটি ভাবমূর্তি তুলে ধরার চেষ্টা করেছে ও যুদ্ধে জড়িত থাকার কথা অস্বীকার করছে।

জেলেনস্কি বলেন, অবশেষে আমাদের কাছে তথ্য আছে যে চীন রাশিয়ান ফেডারেশনে অস্ত্র সরবরাহ করছে।

এদিকে ইয়েমেনের রাস ইসা বন্দরে মার্কিন বিমান হামলায় অন্তত ৩৮ জন নিহত হয়েছেন। দেশটিতে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের চালানো ভয়াবহ হামলাগুলোর মধ্যে এটি একটি।

আরও পড়ুন

শান্তি আলোচনার প্রস্তুতির মধ্যেই ইউক্রেনে রুশ হামলা, নিহত ২৬

দেশটির হোদেইদাহ স্বাস্থ্য অফিসের বরাত দিয়ে আল মাসিরাহ টিভি জানিয়েছে, শুক্রবার (১৮ এপ্রিল) সকালে চালানো হামলায় আরও ৮০ জন আহত হয়েছেন।

সূত্র: রয়টার্স

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




এশিয়া কাপে বাংলাদেশের দল ঘোষণা
এশিয়া কাপে বাংলাদেশের দল ঘোষণা
৩ নভেম্বর ২০২৬ রাত ০৮:১৮:২৩


৪ জেলায় নতুন এসপি
৪ জেলায় নতুন এসপি
৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৭:২০


জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধর মৃত্যু
জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধর মৃত্যু
৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:৪৮

পুলিশের ঊর্ধ্বতন ৭ পদে রদবদল
পুলিশের ঊর্ধ্বতন ৭ পদে রদবদল
৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২৫:৪৯

এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ
এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ
৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৫:৫৪