• ঢাকা
  • |
  • শনিবার ৪ঠা আশ্বিন ১৪৩৩ সকাল ১০:৫৩:০৩ (19-Sep-2026)
  • - ৩৩° সে:

ইয়েমেনে ২৪ ঘণ্টায় ২৬টি বিমান অভিযান চালিয়েছে সৌদি আরব

১৯ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:৩৫:৫১

ইয়েমেনে ২৪ ঘণ্টায় ২৬টি বিমান অভিযান চালিয়েছে সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে হুথি নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় সৌদি আরব ২৬টি বিমান অভিযান চালিয়েছে বলে দাবি করেছে হুথি গোষ্ঠী। বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত এসব অভিযান চালানো হয় বলে হুথি নেতাদের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

হুথি নেতাদের দাবি, গত ৮ সেপ্টেম্বর থেকে ইয়েমেনে সৌদি আরবের বিমান অভিযান শুরু হয়েছে। গত কয়েক দিনে হুথি নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকা এবং গোষ্ঠীটির সামরিক ও রসদ সরবরাহের স্থাপনা লক্ষ্য করে এসব অভিযান উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে।

হুথি নেতারা আরও দাবি করেছেন, ১১ থেকে ১৮ সেপ্টেম্বর—এই সাত দিনে সৌদি বিমান বাহিনী প্রায় ৩০০টি বিমান অভিযান পরিচালনা করেছে।

এর আগে ১৬ সেপ্টেম্বর হুথি বাহিনী সৌদি বিমান বাহিনীর একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিধ্বস্ত বিমানটির একটি ভিডিও প্রকাশ করে গোষ্ঠীটি। ভিডিওতে হুথি যোদ্ধাদের বিধ্বস্ত বিমানটির আশপাশে দেখা যায়।

হুথিদের সঙ্গে সৌদি আরবের উত্তেজনা আগস্টের শেষ সপ্তাহ থেকে তীব্র হয়েছে বলে দাবি করেছে গোষ্ঠীটি। হুথিদের দাবি, তারা কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে সৌদি আরবের জ্বালানি খাতের বিভিন্ন স্থাপনায় ক্ষয়ক্ষতি করেছে।

এ ছাড়া ১১ সেপ্টেম্বর রাতে লোহিত সাগর ও এডেন উপসাগরকে সংযুক্তকারী বাব আল-মান্দাব প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার দাবিও করেছে হুথিরা। গুরুত্বপূর্ণ এই নৌপথটি বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ পথ।

হুথি গোষ্ঠী ইয়েমেনের উত্তরাঞ্চলভিত্তিক যায়দি শিয়া মতাবলম্বী একটি সশস্ত্র সংগঠন। ২০১৫ সাল থেকে দেশটির উত্তরাঞ্চলের বড় একটি অংশ তাদের নিয়ন্ত্রণে রয়েছে। ইয়েমেনের ক্ষমতা ও ভূখণ্ডের নিয়ন্ত্রণ নিয়ে সৌদি আরবের সমর্থিত পক্ষগুলোর সঙ্গে দীর্ঘদিন ধরে সংঘাতে রয়েছে গোষ্ঠীটি।

তবে সৌদি আরবের পক্ষ থেকে এসব অভিযানের সংখ্যা ও হুথিদের করা দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে স্বাধীন কোনো নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

সূত্র: এএফপি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







টিভিতে আজকের খেলা (১৯ সেপ্টেম্বর)
টিভিতে আজকের খেলা (১৯ সেপ্টেম্বর)
১৯ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:১৮:১১


বিষপানে ৩ শিশুর মৃত্যু, আশঙ্কাজনক বাবা
বিষপানে ৩ শিশুর মৃত্যু, আশঙ্কাজনক বাবা
১৯ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:০৮:৫৫