• ঢাকা
  • |
  • শনিবার ২রা ফাল্গুন ১৪৩২ দুপুর ০১:৪০:৫৮ (14-Feb-2026)
  • - ৩৩° সে:

জুলাই অভ্যুত্থান নিয়ে জেনেভায় জাতিসংঘের প্রতিবেদন আজ

৫ মার্চ ২০২৫ সকাল ০৯:১৯:৩৮

জুলাই অভ্যুত্থান নিয়ে জেনেভায় জাতিসংঘের প্রতিবেদন আজ

আন্তর্জাতিক ডেস্ক: জুলাই-আগস্ট অভ্যুত্থান চলাকালে মানবাধিকার লঙ্ঘন ও নিপীড়নের ঘটনায় জাতিসংঘের তথ্য অনুসন্ধানী মিশনের প্রতিবেদন আজ ৫ মার্চ বুধবার সদস্য দেশগুলোকে জানাবেন বিশ্ব সংস্থাটির মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক।

Ad

জাতিসংঘের অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, এই অনুষ্ঠানটি জেনেভা থেকে ইউটিউব চ্যানেলে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় সরাসরি সম্প্রচার করা হবে।

Ad
Ad

বাংলাদেশে জবাবদিহি, ন্যায়বিচার ও মানবাধিকার সংস্কারের লক্ষ্যে তথ্য অনুসন্ধান ও সুপারিশ নিয়ে দলটি সদস্য রাষ্ট্র ও নাগরিক সমাজের সঙ্গে আলোচনা করবে। বাংলাদেশের অন্তর্বর্তীকলীন সরকার ও বাংলাদেশের নাগরিক সমাজের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

ভলকার তুর্ক আশা প্রকাশ করেন, তাদের স্বাধীন তথ্য অনুসন্ধান প্রতিবেদন বাংলাদেশের প্রকৃত ও বাস্তব চিত্র তুলে ধরায় এটি জবাবদিহি, ক্ষতিপূরণ এবং এ অবস্থা থেকে উত্তরণ ও সংস্কারকে সমর্থন করবে।

জেনেভায় মানবাধিকার কাউন্সিলের ৫৮তম অধিবেশনে একটি বিশ্বব্যাপী আপডেট উপস্থাপনকালে তিনি বলেন, ‘ফৌজদারি মামলায় যথাযথ প্রক্রিয়া নিশ্চিত করা ও সংখ্যালঘুদের বিরুদ্ধে প্রতিশোধমূলক সহিংসতার তদন্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

তুর্ক বলেন, গত বছর বাংলাদেশে সহিংসতায় এক ব্যাপক বিপর্যয়ের সম্মুখীন হয়। তৎকালীন সরকার ছাত্র আন্দোলনকে ‘নৃশংসভাবে দমনে’ মানবাধিকার লঙ্ঘন করেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

১৬ বা ১৭ ফেব্রুয়ারি নতুন এমপিদের শপথ: প্রেস সচিব
১৬ বা ১৭ ফেব্রুয়ারি নতুন এমপিদের শপথ: প্রেস সচিব
১৪ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:৩৯:৪১


জামায়াত আমিরকে প্রধান উপদেষ্টার বার্তা
জামায়াত আমিরকে প্রধান উপদেষ্টার বার্তা
১৪ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:২১:৪১


গণভোটের গেজেট প্রকাশ
গণভোটের গেজেট প্রকাশ
১৪ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৪৮:১৩

আজ সুন্দরবন দিবস
আজ সুন্দরবন দিবস
১৪ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৪৪:২৮


বাজারে এলো আইটেলের নতুন স্মার্টফোন ‘সিটি ২০০’
বাজারে এলো আইটেলের নতুন স্মার্টফোন ‘সিটি ২০০’
১৪ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:২৮:৫৫




Follow Us