• ঢাকা
  • |
  • শনিবার ১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ দুপুর ০১:৫০:০৯ (28-Nov-2026)
  • - ৩৩° সে:

পেরুতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ সেনাসদস্যের মৃত্যু

২৮ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৪৬:৩৮

পেরুতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ সেনাসদস্যের মৃত্যু
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: পেরুর প্রত্যন্ত ও মাদকপ্রবণ এলাকা হিসেবে পরিচিত একটি অঞ্চলে সামরিক হেলিকপ্টার  আটজন সেনাসদস্য প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় হেলিকপ্টারের পাইলট ছাড়া আর কেউ বেঁচে নেই। গুরুতর আহত অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানী লিমায় স্থানান্তর করা হয়েছে। কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়। বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

২৭ নভেম্বর শুক্রবার পেরুর কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার রাতে দেশটির অ্যাপুরিম্যাক, এন ও মান্তারো নদী উপত্যকা—যা সংক্ষেপে ‘ভিআরএইএম’ নামে পরিচিত—সেখানকার সানাবাম্বা শহরের কাছাকাছি হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। একটি সেনা টহল দলকে সেখান থেকে সরিয়ে নেওয়ার অভিযানে নিয়োজিত ছিল হেলিকপ্টারটি।

পেরুর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, হেলিকপ্টারটি নিখোঁজ হওয়ার পর তল্লাশি ও উদ্ধার অভিযান চালানো হয়। একপর্যায়ে বিধ্বস্ত হেলিকপ্টার এবং সেটিতে থাকা নয়জন সেনাসদস্যকে খুঁজে পাওয়া যায়, যার মধ্যে পাইলট বাদে বাকি আটজনই নিহত হন।

আরও পড়ুন

লেজার অস্ত্র দিয়ে রুশ ড্রোন ভূপাতিত করল ইউক্রেন

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বেঁচে যাওয়া পাইলটের নাম এনজো এসপিনোজা রোকে এবং তাকে বিশেষায়িত চিকিৎসার জন্য লিমায় নেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার রাতে তিনজন সেনাসদস্যকে উদ্ধার করার পরপরই হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ওই তিন সেনাসদস্যকে কী কারণে উদ্ধার করতে হয়েছিল, সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। তবে দুর্ঘটনায় প্রাণ হারানো আটজনের মধ্যে উদ্ধার হওয়া ওই তিনজনও রয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে।

ভিআরএইএম স্পেশাল কমান্ডের সদস্যদের এই মর্মান্তিক মৃত্যুতে শোক প্রকাশ করেছে পেরুর সশস্ত্র বাহিনীর জয়েন্ট কমান্ড। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় সংস্থাটি দায়িত্ব পালনরত অবস্থায় নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি তাদের স্বজন, বন্ধু ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

আরও পড়ুন

রানওয়েতে আমেরিকান এয়ারলাইন্সের দুই বিমানের সংঘর্ষ

‘কোকেন ভ্যালি’ হিসেবে পরিচিত পেরুর ভিআরএইএম অঞ্চলটি দেশটির প্রধান কোকা পাতা উৎপাদনকারী এলাকা। এখানে মাদক পাচারকারী গোষ্ঠীর পাশাপাশি সাবেক বিদ্রোহী সংগঠন শাইনিং পাথের অবশিষ্ট অংশের তৎপরতা দেখা যায়।

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতেও পেরুর দক্ষিণাঞ্চলে একটি এমআই-১৭ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এর ১৫ জন আরোহীর সবাই নিহত হয়েছিলেন।

জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বের শীর্ষ কোকা পাতা ও কোকেন উৎপাদনকারী দেশগুলোর অন্যতম পেরু ও কলম্বিয়া। এ কারণে মাদক উৎপাদন ও পাচারের বিরুদ্ধে পেরুর দুর্গম অঞ্চলগুলোতে নিরাপত্তা বাহিনীর তৎপরতা ও অভিযান নিয়মিত চলে।

আরও পড়ুন

মার্কিন অবরোধ ভেঙে এগোচ্ছে ইরান, দাবি নৌবাহিনী প্রধানের

এটিভি/আরএম

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বড় নিয়োগ
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বড় নিয়োগ
২৮ নভেম্বর ২০২৬ দুপুর ০১:৩৫:৪৮


অবশেষে মেয়ের ছবি প্রকাশ্যে আনলেন নিলয়!
অবশেষে মেয়ের ছবি প্রকাশ্যে আনলেন নিলয়!
২৮ নভেম্বর ২০২৬ দুপুর ০১:১৯:২৪