• ঢাকা
  • |
  • বুধবার ৮ই আশ্বিন ১৪৩৩ সন্ধ্যা ০৭:০৭:০৬ (23-Sep-2026)
  • - ৩৩° সে:

‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প

২৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৮:৩৩

‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন কাভার করতে গিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশ্নের মুখে পড়েছেন সিএনএনের সাংবাদিক কেটলান কলিন্স।

২২ সেপ্টেম্বর মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে বিষয়টিকে কেন্দ্র করে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়।

ট্রাম্পের সঙ্গে কথা বলার সময় কলিন্স ইরানের সঙ্গে যুদ্ধ কবে শেষ হবে, তা জানতে চান। তখন ট্রাম্প তাকে বলেন, ‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’ এরপর তিনি সাংবাদিককে উদ্দেশ করে বলেন, তার উপস্থিতি নিয়ে প্রতিবেদন না করাই উচিত।

কলিন্স জবাবে বলেন, জাতিসংঘ কর্তৃপক্ষ তাকে এবং সিএনএনকে ৮১তম সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের বিতর্কের খবর সংগ্রহের অনুমতি দিয়েছে।

এর আগে ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে কলিন্সকে ‘তৃতীয় শ্রেণির প্রতিবেদক’ বলে মন্তব্য করেন। জাতিসংঘের সংবাদকক্ষে সাংবাদিকেরা তার উপস্থিতি নিয়ে কেন সমালোচনা করছেন, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।


পরে আরেকটি পোস্টে ট্রাম্প সংবাদমাধ্যমগুলোর বিরুদ্ধে তার প্রেসিডেন্ট হওয়ার বিষয়টি নিয়ে ‘আসক্ত’ থাকার অভিযোগ করেন। একই সঙ্গে সাংবাদিকদের নিয়ে কড়া ও অবমাননাকর ভাষায় মন্তব্য করেন তিনি।

এদিকে ট্রাম্প প্রশাসন সম্প্রতি সিএনএনসহ পলিটিকো ও এমএস নাওয়ের সাংবাদিকদের হোয়াইট হাউস কমপ্লেক্সে কাজ করা এবং ব্রিফিংয়ে অংশ নেওয়ার অনুমতি বাতিল করেছে। এ সিদ্ধান্তের বিরুদ্ধে সংবাদমাধ্যমগুলো আদালতের দ্বারস্থ হয়েছে।

নির্বাহী ক্ষমতা ও সংবাদমাধ্যমের স্বাধীনতার প্রশ্নে এ নিয়ে ওয়াশিংটনে আইনি লড়াই চলছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

অপতথ্য নিয়ন্ত্রণে ইসির সভা ২৭ সেপ্টেম্বর
অপতথ্য নিয়ন্ত্রণে ইসির সভা ২৭ সেপ্টেম্বর
২৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৯:০১




গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
২৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৫৩:৪০

ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু
ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু
২৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৪৮:৩৭


হামের উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি
হামের উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি
২৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:২৩:২৭

ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে যা বললেন রেলমন্ত্রী
ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে যা বললেন রেলমন্ত্রী
২৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১৫:৩৬