• ঢাকা
  • |
  • রবিবার ২২শে ভাদ্র ১৪৩৩ দুপুর ১২:৩৭:০২ (06-Sep-2026)
  • - ৩৩° সে:

ভারতের উত্তরাখণ্ডে একের পর এক মাদরাসা বন্ধ করা হচ্ছে

৬ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:১৫:৫৪

ভারতের উত্তরাখণ্ডে একের পর এক মাদরাসা বন্ধ করা হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরাখণ্ডে অনুমোদন ও স্বীকৃতিসংক্রান্ত নথি না থাকায় একের পর এক মাদরাসার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। এরই মধ্যে রাজ্যটিতে ১৭টি মাদরাসা সিলগালা করা হয়েছে। আরও তিনটি মাদরাসার কর্তৃপক্ষ লিখিতভাবে তাদের কার্যক্রম বন্ধের বিষয়টি জানিয়েছে। সব মিলিয়ে ২০টি মাদরাসার কার্যক্রম বন্ধ হয়েছে।

এরই ধারাবাহিকতায় দেরাদুন ও হালদোয়ানিতে কয়েকটি মাদরাসায় অভিযান চালিয়েছে প্রশাসন।

উত্তরাখণ্ডের সংখ্যালঘু কল্যাণ দপ্তরের বিশেষ সচিব পরাগ মধুকর ধাকাতে জানান, দেরাদুনে তিনটি মাদরাসার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আজাদ কলোনিতে অবস্থিত মাদরাসা জামিয়া-তুস-সালাম আল-ইসলামিয়া সিলগালা করা হয়েছে। একই এলাকার মাজরায় অবস্থিত মাদরাসা দার-ই-আরকাম ও মাদরাসা দারুল উলুম রহিমিয়ার কর্তৃপক্ষ লিখিতভাবে প্রতিষ্ঠান দুটির কার্যক্রম বন্ধের কথা জানিয়েছে।

তিনি বলেন, ‘এখন পর্যন্ত রাজ্যে ১৭টি মাদরাসা সিলগালা করা হয়েছে। আরও তিনটি প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ লিখিতভাবে কার্যক্রম বন্ধের বিষয়টি নিশ্চিত করেছে। ফলে রাজ্যে মোট ২০টি মাদরাসার কার্যক্রম বন্ধ করা হয়েছে।’

এদিকে, নৈনিতাল জেলার হালদোয়ানিতেও একই ধরনের অভিযান চালানো হয়েছে। শহরের গৌজাজালি নর্থের শনি বাজার রোডে অবস্থিত মাদরাসা জামিয়া নূরিয়া বরকাতে আমিনা এবং বানভুলপুরার ইন্দিরা নগরের আরেকটি মাদরাসা সিলগালা করা হয়েছে বলে জানান তিনি।

হালদোয়ানির সিটি ম্যাজিস্ট্রেট এ বি বাজপেয়ী জানান, মাদরাসা কর্তৃপক্ষকে প্রতিষ্ঠানের স্বীকৃতিসংক্রান্ত প্রয়োজনীয় নথি জমা দিতে বলা হয়েছিল। কিন্তু নির্ধারিত নথিপত্র উপস্থাপন করতে না পারায় নিয়ম অনুযায়ী সিলগালা করা হয়েছে।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি নির্দেশ দিয়েছেন, রাজ্যে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান যেন নির্ধারিত বিধি ও স্বীকৃতির শর্ত পূরণ না করে পরিচালিত না হয়।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ভরিতে সোনার গহনার দাম কমল ২ হাজার ২১৬ টাকা
ভরিতে সোনার গহনার দাম কমল ২ হাজার ২১৬ টাকা
৬ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০২:৩৫

জামিন পেলেন বিদিশা সিদ্দিক
জামিন পেলেন বিদিশা সিদ্দিক
৬ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০১:১৫

এনবিআরের ১০ কর্মকর্তার দণ্ড মওকুফ করল আইআরডি
এনবিআরের ১০ কর্মকর্তার দণ্ড মওকুফ করল আইআরডি
৬ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৫২:০৬


বিশ্বসুন্দরীর মুকুট জিতলেন জোহেইরি মোলা
বিশ্বসুন্দরীর মুকুট জিতলেন জোহেইরি মোলা
৬ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:২১:১৭