• ঢাকা
  • |
  • শনিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩৩ রাত ১১:৪১:৪৩ (21-Nov-2026)
  • - ৩৩° সে:

বাড্ডায় ফার্নিচার গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে

৬ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:৩৮:৩৩

বাড্ডায় ফার্নিচার গোডাউনে লাগা  আগুন নিয়ন্ত্রণে

অনলাইন ডেস্ক: রাজধানীর বাড্ডায় একটি ফার্নিচারের গোডাউনে লাগা আগুন ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।

৬ সেপ্টেম্বর রোববার সকাল ৮টা ৫৫ মিনিটে সাতারকুল এলাকার ওই গোডাউনটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সংবাদ পাওয়ার পর বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় এবং সকাল ৯টা ১৯ মিনিট থেকে আগুন নির্বাপণের কাজ শুরু করে।

আগুন নিয়ন্ত্রণে আনতে পরবর্তীতে পূর্বাচল ফায়ার স্টেশন থেকেও আরও দুটি ইউনিট রওনা হয়েছিল। তবে বারিধারা ইউনিটের দ্রুত পদক্ষেপের কারণে সকাল ৯টা ৫৮ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসে। বাড়তি সহায়তার প্রয়োজন না হওয়ায় পূর্বাচলের ইউনিট দুটিকে পথিমধ্যেই ফেরত পাঠানো হয়।

আরও পড়ুন

সাতক্ষীরার সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেফতার

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। কোনো হতাহতের খবরও এখনো পাওয়া যায়নি।

সূত্র: নিউজ ২৪

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









আজ বিশ্ব টেলিভিশন দিবস
আজ বিশ্ব টেলিভিশন দিবস
২১ নভেম্বর ২০২৬ রাত ০৮:১৯:০৫