• ঢাকা
  • |
  • শনিবার ১৬ই ফাল্গুন ১৪৩২ সন্ধ্যা ০৭:২৫:১৪ (28-Feb-2026)
  • - ৩৩° সে:

ইরান–ইসরায়েল যুদ্ধ: কাতারে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

২৮ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৫১:১২

ইরান–ইসরায়েল যুদ্ধ: কাতারে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক: ইরান–ইসরায়েল যুদ্ধ শুরুর প্রেক্ষাপটে উদ্ভূত পরিস্থিতিতে কাতারে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দূতাবাস দোহা।

২৮ ফেব্রুয়ারি শনিবার জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, নিরাপত্তার স্বার্থে সবাইকে সামরিক স্থাপনার আশপাশ থেকে দূরে থাকতে হবে এবং নিজ নিজ বাসা অথবা নিরাপদ স্থানে অবস্থান করতে হবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অতি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

Ad
Ad

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নগদ অর্থ, কাতার আইডি (কিউআইডি), হেলথ কার্ড, প্রয়োজনীয় ওষুধ, মোবাইল চার্জার এবং শুকনো খাবারসহ জরুরি সামগ্রী সবসময় সঙ্গে রাখার জন্য অনুরোধ করা হচ্ছে।

Ad

দূতাবাস কাতারি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে দেশটির সরকারের জারি করা নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে সংঘাত-সংক্রান্ত ছবি বা ভিডিও আপলোড করা কাতারের প্রচলিত আইনের পরিপন্থি হতে পারে উল্লেখ করে এ বিষয়ে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।

যেকোনো জরুরি প্রয়োজনে দূতাবাসের হটলাইন নম্বর অথবা ইমেইল (mission.doha@mofa.gov.bd)-এ যোগাযোগ করতে বলা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ইরানে হামলার নিন্দা জানাল জাতিসংঘ
ইরানে হামলার নিন্দা জানাল জাতিসংঘ
২৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২২:৪৫


সাতক্ষীরায় ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি আটক
সাতক্ষীরায় ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি আটক
২৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০৬:৩২







বরিশালে আ. লীগ নেতার মহড়া, এলাকাজুড়ে আতঙ্ক
বরিশালে আ. লীগ নেতার মহড়া, এলাকাজুড়ে আতঙ্ক
২৮ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:০৮:৩৬


Follow Us