• ঢাকা
  • |
  • বুধবার ২রা বৈশাখ ১৪৩৩ রাত ০৮:৪৬:২৪ (15-Apr-2026)
  • - ৩৩° সে:

বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ ঘোষণা

২৮ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪০:৫৩

বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সব দেশে ফ্লাইট বন্ধ ঘোষণা করা হয়েছে।

২৮ ফেব্রুয়ারি শনিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একজন মুখপাত্র জানিয়েছেন, পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত এসব ফ্লাইট বন্ধ থাকবে।

Ad
Ad

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম বলেছেন, মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

Ad

তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে কয়েক দফা আলোচনার পর শনিবার সকালে ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।

তেহরানসহ পাঁচটি শহর লক্ষ্য করে এ হামলা হয়। সাইবার হামলা হয় দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমগুলোতে।

অন্যদিকে ইসরায়েলসহ আশপাশের দেশে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পালটা হামলা চালায় ইরান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন
রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন
১৫ এপ্রিল ২০২৬ রাত ০৮:০০:৩২









Follow Us