• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে কার্তিক ১৪৩৩ সকাল ১১:৫০:৫৫ (11-Nov-2026)
  • - ৩৩° সে:

ভূগর্ভস্থ নতুন ক্ষেপণাস্ত্র নগরী উন্মোচন করল ইরান

১১ নভেম্বর ২০২৬ সকাল ১১:০১:০২

ভূগর্ভস্থ নতুন ক্ষেপণাস্ত্র নগরী উন্মোচন করল ইরান
ইরানের ভূগর্ভস্থ নতুন ক্ষেপণাস্ত্র নগরী। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: নতুন একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র নগরী উন্মোচন করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মহাকাশ বাহিনী। এতে বিভিন্ন ধরনের ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি সেগুলোর উৎক্ষেপণব্যবস্থা প্রদর্শন করা হয়েছে।

নতুন এই স্থাপনা উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলি আবদুল্লাহি এবং আইআরজিসির মহাকাশ বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মুসাভি। খবর তাসনিম নিউজের।

এর আগে আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি জানিয়েছিলেন, মহাকাশ বাহিনী সপ্তাহ উপলক্ষে একটি নতুন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র নগরীসহ আরও কয়েকটি সামরিক সক্ষমতা উন্মোচন করা হবে।

আরও পড়ুন

রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তি, যুক্তরাজ্যে মার্কিন সেনাসদস্য গ্রেফতার

মোহেব্বি বলেন, আইআরজিসির মহাকাশ বাহিনী দ্রুতগতিতে তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদনব্যবস্থা ভূপৃষ্ঠের স্থাপনা থেকে ভূগর্ভস্থ কেন্দ্রে স্থানান্তর করেছে। শুধু ভূগর্ভস্থ অস্ত্র সংরক্ষণাগার নির্মাণেই সীমাবদ্ধ থাকেনি তারা; বরং মাটির গভীরে ‘ক্ষেপণাস্ত্র উৎপাদন নগরী’ গড়ে তুলেছে।

তিনি আরও বলেন, ইরানের নিজস্ব প্রযুক্তিগত দক্ষতা, বিস্তৃত ভূখণ্ড এবং নমনীয় উৎপাদন অবকাঠামোর কারণে ব্যাপক বোমাবর্ষণের মধ্যেও অস্ত্র উৎপাদন কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব হবে।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







কমলো স্বর্ণের দাম
কমলো স্বর্ণের দাম
১১ নভেম্বর ২০২৬ সকাল ১০:৩৭:৪৩



দুপুরের আগেই বৃষ্টির শঙ্কা
দুপুরের আগেই বৃষ্টির শঙ্কা
১১ নভেম্বর ২০২৬ সকাল ১০:০২:০৪