• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৫ই অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ০৮:৪২:৫৪ (19-Nov-2026)
  • - ৩৩° সে:

একই মঞ্চে ট্রাম্প-পুতিন-শি, আজ ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠক

১৯ নভেম্বর ২০২৬ সকাল ০৮:৩৫:০০

একই মঞ্চে ট্রাম্প-পুতিন-শি, আজ ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠক
একই মঞ্চে ট্রাম্প-পুতিন-শি জিন পিং। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: প্রথমবারের মতো একই ফ্রেমে দেখা গেল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে। ১৮ নভেম্বর বুধবার চীনের শেনজেনে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের স্বাগত অনুষ্ঠান ও নৈশভোজের আগে তিন বিশ্বনেতাকে একসঙ্গে দেখা যায়। তাঁদের এই উপস্থিতি আন্তর্জাতিক কূটনীতিতে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। আজ ১৯ নভেম্বর বৃহস্পতিবার তিন নেতার প্রথম আনুষ্ঠানিক ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। খবর রয়টার্সের।

রাশিয়ার ক্রেমলিন পুল টিম প্রকাশিত ভিডিওতে দেখা যায়, সম্মেলনে অংশ নেওয়া নেতাদের দলীয় ছবি তোলার আগে পুতিন এগিয়ে গিয়ে ট্রাম্পের সঙ্গে করমর্দন করেন এবং শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় ট্রাম্পের পাশে দাঁড়িয়ে ছিলেন শি জিনপিং ও তাঁর স্ত্রী পেং লিইউয়ান। পরে তিন নেতাকে একসঙ্গে ছবি তুলতে দেখা যায়।

ট্রাম্প ও পুতিনের এই সাক্ষাৎ বিশেষ গুরুত্ব পাচ্ছে। ২০২৫ সালের আগস্টে আলাস্কায় যুক্তরাষ্ট্র-রাশিয়া শীর্ষ সম্মেলনের পর এই প্রথম তাঁদের সরাসরি দেখা হলো। এক বছরেরও বেশি সময় পর দুই নেতার এই সাক্ষাৎ এমন এক সময়ে হলো, যখন ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি ও পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নানা আলোচনা চলছে।

আরও পড়ুন

সৌদি আরবের রাজধানীতে শক্তিশালী বিস্ফোরণ, কেঁপে উঠল বাড়িঘর

এর আগে বুধবার শেনজেনের বিমানবন্দরে ট্রাম্পকে ব্যক্তিগতভাবে স্বাগত জানান শি জিনপিং। বিমানবন্দরে ট্রাম্পকে অভ্যর্থনা জানাতে গিয়ে তাঁর সঙ্গে করমর্দন ও আলিঙ্গন করেন চীনা প্রেসিডেন্ট। এ সময় সামরিক বাহিনীর তিন শাখার গার্ড অব অনার, সামরিক ব্যান্ড, শিশুদের ফুল উপহার এবং যুদ্ধবিমানের প্রদর্শনীর আয়োজন করা হয়।

বিদেশি কোনো রাষ্ট্রপ্রধানকে অভ্যর্থনা জানাতে চীনের সর্বোচ্চ নেতার সরাসরি বিমানবন্দরে উপস্থিত হওয়া কয়েক দশকের মধ্যে বিরল ঘটনা। প্রায় সাত দশক পর এ ধরনের ঘটনা ঘটল বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। এর মধ্য দিয়ে ট্রাম্পের সফরকে বিশেষ গুরুত্ব দিয়েছে বেইজিং।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরের সময় ট্রাম্প নিজে বিমানবন্দরে গিয়ে শি জিনপিংকে স্বাগত জানিয়েছিলেন। এবার সেই সৌজন্যের প্রতিদান দিতেই শি ব্যক্তিগতভাবে ট্রাম্পকে অভ্যর্থনা জানান। বিমানবন্দরে ট্রাম্পও চীনা প্রেসিডেন্টের এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরও পড়ুন

মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে শি-পুতিনের কঠোর বার্তা

এদিকে, চীনে পৌঁছানোর আগে পুতিনের সঙ্গে বৈঠক করেন শি জিনপিং। রুশ প্রেসিডেন্টকে স্বাগত জানিয়ে তাঁকে ‘পুরনো বন্ধু’ বলে অভিহিত করেন চীনা প্রেসিডেন্ট। রাশিয়ার সংবাদমাধ্যমগুলো পুতিনের এই সফরকে কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে তুলে ধরছে।

আজকের ত্রিপক্ষীয় বৈঠকে কী কী বিষয় আলোচনায় আসবে, তা নিয়ে আন্তর্জাতিক মহলে আগ্রহ রয়েছে। হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, ট্রাম্প বৈঠকে বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ এবং অস্ত্রের মজুত কমানোর বিষয়টি তুলতে চান। পাশাপাশি ইরান পরিস্থিতিও আলোচনায় আসতে পারে।

অন্যদিকে, পুতিন ইউক্রেন যুদ্ধের বিষয়টি আলোচনায় আনতে আগ্রহী বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, বৈঠকে ইউক্রেন যুদ্ধ নিয়ে সরাসরি আলোচনা হওয়ার সম্ভাবনা কম। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তিন নেতা বিশ্বশান্তি রক্ষা এবং বড় শক্তিগুলোর সম্পর্কের কৌশলগত স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে বিস্তারিত মতবিনিময় করবেন।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের ইাতহাসে প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হচ্ছেন হাকিম জেফরিস

ক্রেমলিনের পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ জানিয়েছেন, তিন নেতার বৈঠকের জন্য এক ঘণ্টা সময় নির্ধারণ করা হয়েছে। তবে পুতিন ও ট্রাম্পের মধ্যে আলাদা করে পূর্ণাঙ্গ দ্বিপক্ষীয় আলোচনার পরিকল্পনা নেই।

এদিকে, শেনজেনে অনুষ্ঠিত হচ্ছে এপেকের ৩৩তম অর্থনৈতিক নেতাদের সম্মেলন। এতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান অংশ নিচ্ছেন। সম্মেলনের ফাঁকে ট্রাম্পের সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দ্বিপক্ষীয় বৈঠকও হওয়ার কথা রয়েছে।

বিশ্বের তিন প্রভাবশালী শক্তির নেতাদের এই প্রথম আনুষ্ঠানিক ত্রিপক্ষীয় বৈঠককে আন্তর্জাতিক কূটনীতির গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে। বাণিজ্য, পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ, ইরান পরিস্থিতি এবং বৈশ্বিক নিরাপত্তার মতো বিষয়ে তাঁদের আলোচনার ফলাফলের দিকে তাকিয়ে রয়েছে বিশ্ব।

আরও পড়ুন

আরও বাড়লো ভারতীয় রুপির দাম

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



আজকের নামাজের সময়সূচি (১৯ নভেম্বর ২০২৬)
আজকের নামাজের সময়সূচি (১৯ নভেম্বর ২০২৬)
১৯ নভেম্বর ২০২৬ সকাল ০৮:১৩:৪৩