• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৩:২৯:৩০ (13-Sep-2026)
  • - ৩৩° সে:

মণিপুরে সাবেক সেনাসদস্যকে পিটিয়ে হত্যা

১০ সেপ্টেম্বর ২০২৪ সকাল ১১:১৬:১২

মণিপুরে সাবেক সেনাসদস্যকে পিটিয়ে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক: মেইতেই ও কুকি সম্প্রদায়ের সংঘাতে উত্তপ্ত ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর। এর মধ্যেই সেখানে দেশটির সাবেক এক সেনাসদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

৯ সেপ্টেম্বর সোমবার সকালের দিকে মণিপুরের একটি বাফার জোন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন থেকে জানা গেছে, লালবই মেইতে নামে ওই সাবেক সেনাসদস্য ভুল করে মেইতেই ও কুকিদের ওই বাফার জোনে ঢুকে পড়েছিলেন। পরে একদল উত্তেজিত জনতা তাকে পিটিয়ে হত্যা করে।

লালবই মেইতে মণিপুরের ক্যাংপোকপি জেলার মোতবাং এলাকার বাসিন্দা ছিলেন। ভারতীয় সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সৈন্য ছিলেন তিনি। সোমবার সকালের দিকে ইম্ফল পশ্চিম জেলার সেকমাই এলাকায় তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা তার মরদেহ শনাক্ত করে পুলিশকে খবর দেন।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সাবেক ওই সেনাসদস্যের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় স্থানীয় থানায় ভুক্তভোগীর পরিবার এফআইআর দায়ের করেছে।

মণিপুর পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) জানিয়েছেন, সাবেক ওই সেনাসদস্য দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামালপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু
জামালপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু
১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:২২:৪৯





প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত
প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত
১৩ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৫১:০৩

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন
১৩ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৩৮:২৪


হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ শর্ত দিল ইরান
হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ শর্ত দিল ইরান
১৩ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:১৯:৪১

মৃত্যুর ৮ মাস পর দেশে ফিরল লিবিয়াপ্রবাসীর মরদেহ
মৃত্যুর ৮ মাস পর দেশে ফিরল লিবিয়াপ্রবাসীর মরদেহ
১৩ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:১৬:৫৪