• ঢাকা
  • |
  • বুধবার ৩১শে আষাঢ় ১৪৩৩ দুপুর ১২:৩৫:২৯ (15-Jul-2026)
  • - ৩৩° সে:

এবার রাস্তার ধারে প্রস্রাব করলেই দেখা যাবে বড় পর্দায়!

১৫ জুলাই ২০২৬ সকাল ১১:২৯:৩৯

এবার রাস্তার ধারে প্রস্রাব করলেই দেখা যাবে বড় পর্দায়!

অনলাইন ডেস্ক: রাস্তার ধারে যেখানে-সেখানে প্রস্রাব, থুতু বা পানের পিক ফেলা ঠেকাতে দীর্ঘদিন ধরে প্রচার-প্রচারণা, জরিমানা ও বিভিন্ন অভিযান চালানো হলেও কাঙ্ক্ষিত ফল মেলেনি। তাই এবার ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছে ভারতের আসামের তিনসুকিয়া পৌরসভা।

করুনশহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে বড় ডিজিটাল স্ক্রিন বসানো হয়েছে। সিসিটিভি ক্যামেরায় যদি কেউ রাস্তার পাশে বা দেয়ালের গায়ে প্রস্রাব করতে ধরা পড়েন, তাহলে তার ভিডিও বা ছবি তাৎক্ষণিকভাবে ওই স্ক্রিনে প্রদর্শন করা হচ্ছে। ফলে ঘটনাটি জনসম্মুখেই প্রকাশ পাচ্ছে।

পৌরসভার এ উদ্যোগের নাম ‘হল অব শেম’ (Hall of Shame)। কর্তৃপক্ষের ধারণা, প্রকাশ্যে লজ্জিত হওয়ার আশঙ্কা মানুষকে এমন অস্বাস্থ্যকর ও অসচেতন আচরণ থেকে বিরত থাকতে উৎসাহিত করবে এবং শহরের পরিচ্ছন্নতা বজায় রাখতে সহায়তা করবে।

এই উদ্যোগকে অনেকেই অভিনব ও কার্যকর বলে প্রশংসা করেছেন। তাদের মতে, শুধু জরিমানা দিয়ে যখন কাঙ্ক্ষিত ফল আসেনি, তখন সামাজিক জবাবদিহিতা তৈরির এমন ব্যবস্থা ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

তবে এ নিয়ে বিতর্কও তৈরি হয়েছে। নাগরিক অধিকারকর্মীদের একাংশের দাবি, কোনো ব্যক্তির ছবি বা ভিডিও প্রকাশ্যে প্রদর্শন করা তার ব্যক্তিগত গোপনীয়তার অধিকার লঙ্ঘন করতে পারে। তাদের মতে, জনসচেতনতা বাড়ানোর বিকল্প উপায় খোঁজা উচিত, যাতে পরিচ্ছন্নতা নিশ্চিত করার পাশাপাশি নাগরিকের মৌলিক অধিকারও সুরক্ষিত থাকে।

এখন দেখার বিষয়, তিনসুকিয়া পৌরসভার এই ব্যতিক্রমী উদ্যোগ বাস্তবে রাস্তার ধারে প্রস্রাব করার প্রবণতা কমাতে কতটা কার্যকর হয়।

সূ্ত্র: ইত্তেফাক

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






২৪ ঘণ্টায় ১৪ জন গ্রেফতার
২৪ ঘণ্টায় ১৪ জন গ্রেফতার
১৫ জুলাই ২০২৬ সকাল ১১:২৪:৫৫





Follow Us