• ঢাকা
  • |
  • বুধবার ৩১শে আষাঢ় ১৪৩৩ সকাল ১১:৪২:০৮ (15-Jul-2026)
  • - ৩৩° সে:

পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী

১৫ জুলাই ২০২৬ সকাল ১১:১০:৪১

পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অনুরোধে দায়িত্ব নেওয়ার প্রায় এক বছর পর পদত্যাগ করেছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সিভিরিদেঙ্কো। ১৪ জুলাই মঙ্গলবার দেশটির পার্লামেন্ট তার পদত্যাগপত্র অনুমোদন করে।

পার্লামেন্টে দেওয়া বিদায়ী বক্তব্যে সিভিরিদেঙ্কো বলেন, চলতি বছরের প্রতিটি দিনই কঠিন সিদ্ধান্ত ও দৃঢ় পদক্ষেপের দাবি জানিয়েছে। দায়িত্ব পালনকালে পাওয়া সহযোগিতা ও আস্থার জন্য তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ইউক্রেনের সাংবিধানিক বিধান অনুযায়ী, প্রধানমন্ত্রীর পদত্যাগের মাধ্যমে পুরো মন্ত্রিসভার পদত্যাগ কার্যকর হয়েছে। ফলে নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে।

স্থানীয় গণমাধ্যম ও আইনপ্রণেতাদের বরাতে জানা গেছে, দেশটির রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান নাফতোগাজ-এর প্রধান সের্হি কোরেতস্কি নতুন প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী ডেনিস শমিহাল এবং বর্তমান উপপ্রধানমন্ত্রী ও ডিজিটাল রূপান্তরমন্ত্রী মিখাইলো ফেদোরভের নামও সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছে।

রাশিয়ার সঙ্গে দীর্ঘদিনের যুদ্ধের মধ্যে ইউক্রেনের প্রধানমন্ত্রী দেশের অর্থনীতি সচল রাখা, বেসামরিক অবকাঠামো পুনর্গঠন এবং সরকারি কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

বিদায়ী ভাষণে সিভিরিদেঙ্কো বলেন, নতুন সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে আসন্ন শীত মৌসুমের প্রস্তুতি। কারণ ওই সময়ে ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোর ওপর রাশিয়ার হামলা আরও বাড়তে পারে।

এক বছর আগে প্রশাসনিক সংস্কার ও সুশাসনের প্রত্যাশা নিয়ে তাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে দুর্নীতি দমন এবং প্রশাসনিক সংস্কারে প্রত্যাশিত অগ্রগতি না হওয়ায় তার সরকারের সমালোচনা হয়েছে।

এর আগে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছিলেন, পরিবর্তিত পরিস্থিতি মোকাবিলায় সরকারে নতুন নেতৃত্ব ও নতুন দৃষ্টিভঙ্গির প্রয়োজন রয়েছে। তবে মন্ত্রিসভায় পরিবর্তনের বিষয়ে তিনি বিস্তারিত কোনো ব্যাখ্যা দেননি।

সূত্র: রয়টার্স

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



২৪ ঘণ্টায় ১৪ জন গ্রেফতার
২৪ ঘণ্টায় ১৪ জন গ্রেফতার
১৫ জুলাই ২০২৬ সকাল ১১:২৪:৫৫






বংশালে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০
বংশালে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০
১৫ জুলাই ২০২৬ সকাল ১০:১৩:০৬


Follow Us