আন্তর্জাতিক ডেস্ক: ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী হোসেইনি খামেনেয়ী এবং তার পরিবারের নিহত সদস্যদের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। তেহরানে আয়োজিত এ জানাজায় ইমামতি করেন বিশিষ্ট শিয়া আলেম আয়াতুল্লাহ জাফর সুবহানি।
লাখো শোকাহত মানুষের উপস্থিতিতে স্থানীয় সময় ৫ জুলাই রোববার সকাল ৮টায় তিন ধাপে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
প্রথম ধাপে আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী হোসেইনি খামেনেয়ীর মরদেহের জানাজার নামাজ আদায় করা হয়।
দ্বিতীয় ধাপে তার কন্যা সাইয়্যেদা বুশরা হোসেইনি খামেনেয়ী, জামাতা মিসবাহ আল-হুদা বাকেরি এবং পুত্রবধূ জাহরা হাদ্দাদ আদেলের মরদেহের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, জাহরা হাদ্দাদ আদেল সাবেক ইরানি পার্লামেন্ট স্পিকার গোলাম আলী হাদ্দাদ-আদেলের কন্যা।
তৃতীয় ধাপে খামেনেয়ীর ১৪ মাস বয়সী নাতনি জাহরা মোহাম্মদি গোলপায়েগানির জানাজার নামাজ আদায় করা হয়।
প্রাথমিকভাবে জানাজার নামাজ স্থানীয় সময় সকাল ৬টায় হওয়ার কথা থাকলেও পরে সময় পরিবর্তন করে সকাল ৮টায় অনুষ্ঠিত হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় তেহরানে নিজ বাসভবনে আয়াতুল্লাহ খামেনেয়ী এবং তার পরিবারের কয়েকজন সদস্য নিহত হন।
সূত্র: পার্স টুডে
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available