• ঢাকা
  • |
  • রবিবার ৩রা শ্রাবণ ১৪৩৩ রাত ১২:৫৪:১০ (19-Jul-2026)
  • - ৩৩° সে:

পাকিস্তানে সশস্ত্র সংগঠনের আত্মঘাতী হামলায় নিহত অন্তত ৩০

৫ জুলাই ২০২৬ দুপুর ১২:৫৮:২০

পাকিস্তানে সশস্ত্র সংগঠনের আত্মঘাতী হামলায় নিহত অন্তত ৩০

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের গোয়াদর জেলার উপকূলীয় শহর জিওয়ানির পানওয়ান কোস্ট গার্ড ক্যাম্পে আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে নিষিদ্ধ ঘোষিত সশস্ত্র সংগঠন বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)।

৪ জুলাই শনিবার প্রকাশিত এক বিবৃতিতে সংগঠনটি জানায়, ৩ জুলাই শুক্রবার সন্ধ্যা ৬টা ৩২ মিনিটে বিস্ফোরকবোঝাই একটি গাড়ি দিয়ে ক্যাম্পে আত্মঘাতী হামলা চালানো হয়।

বিএলএর দাবি, হামলায় আধাসামরিক বাহিনীর ৩০ জনের বেশি সদস্য নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। তবে পাকিস্তান সরকার বা দেশটির সামরিক কর্তৃপক্ষ এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।

সংগঠনটি আরও দাবি করেছে, বিস্ফোরণের পর তাদের ‘ফতেহ স্কোয়াড’ এর সদস্যরা ক্যাম্পে প্রবেশ করে নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে সশস্ত্র হামলা চালায়। ধ্বংসস্তূপের নিচে আরও সদস্য আটকে থাকায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলেও দাবি করা হয়েছে।

বেলুচিস্তানভিত্তিক সংবাদমাধ্যম দ্য বেলুচিস্তান পোস্ট জানিয়েছে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জিওয়ানির পানওয়ান এলাকায় অবস্থিত পাকিস্তান কোস্ট গার্ডের একটি ক্যাম্পকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

বিএলএর মুখপাত্র জিয়ান্দ বেলুচের নামে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, সংগঠনটির বিশেষ ইউনিট ‘মাজিদ ব্রিগেড’ এই আত্মঘাতী কমান্ডো অভিযান পরিচালনা করেছে।

তবে বিএলএর হতাহতের দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। কারণ, পাকিস্তানের সামরিক বা বেসামরিক কর্তৃপক্ষ এখন পর্যন্ত হামলায় নিহত বা আহতের বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেনি।

বিএলএ জানিয়েছে, বেলুচিস্তানে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবেই এ হামলা চালানো হয়েছে। দীর্ঘদিন ধরে সংগঠনটি প্রদেশটির বিভিন্ন সামরিক, আধাসামরিক ও সরকারি স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ইউএস-বাংলা এয়ারলাইন্সের যুগপূর্তি
ইউএস-বাংলা এয়ারলাইন্সের যুগপূর্তি
১৮ জুলাই ২০২৬ রাত ০৯:৪২:৩২





বন্যা ও পাহাড়ধসে মৃত্যু বেড়ে ৫৯
বন্যা ও পাহাড়ধসে মৃত্যু বেড়ে ৫৯
১৮ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:৩০:২৮


ট্রাম্পের মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা
ট্রাম্পের মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা
১৮ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:১৮:৪১



Follow Us