• ঢাকা
  • |
  • শনিবার ২৩শে কার্তিক ১৪৩৩ সকাল ১০:৪৬:৪৯ (07-Nov-2026)
  • - ৩৩° সে:

ইরানে হামলা না চালালে ইসরায়েল মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

৭ নভেম্বর ২০২৬ সকাল ০৯:৫২:০০

ইরানে হামলা না চালালে ইসরায়েল মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে সামরিক হামলা না চালালে ইসরায়েল পৃথিবীর মানচিত্র থেকে বিলুপ্ত হয়ে যেত বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

৭ নভেম্বর শনিবার প্রকাশিত দ্য ওয়াশিংটন টাইমসের এক প্রতিবেদনে ট্রাম্পের এ বক্তব্য তুলে ধরা হয়েছে।

ট্রাম্প দাবি করেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করা দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে একমাত্র সঠিক সিদ্ধান্ত ছিল। তাঁর মতে, এই অভিযান না চালালে ইসরায়েলের অস্তিত্ব মারাত্মক হুমকির মুখে পড়ত।

আরও পড়ুন

ইরানের পরমাণু কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার পুরস্কার: সেন্টকম

যুক্তরাষ্ট্রের জনগণের মতামত এবং আসন্ন মধ্যবর্তী নির্বাচনে সামরিক অভিযানের সম্ভাব্য প্রভাব নিয়ে আলোচনার সময়ও নিজের সিদ্ধান্তের পক্ষে যুক্তি তুলে ধরেন ট্রাম্প। তিনি ইরানে হামলার সিদ্ধান্তকে সঠিক বলে সমর্থন জানান।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আজও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস
আজও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস
৭ নভেম্বর ২০২৬ সকাল ১০:১৬:৪৭






আজ ৬ ঘণ্টা টোলমুক্ত থাকবে এক্সপ্রেসওয়ে
আজ ৬ ঘণ্টা টোলমুক্ত থাকবে এক্সপ্রেসওয়ে
৭ নভেম্বর ২০২৬ সকাল ০৯:১৭:২৩

সৌদিতে সেনা মোতায়েন করতে যাচ্ছে তুরস্ক
সৌদিতে সেনা মোতায়েন করতে যাচ্ছে তুরস্ক
৭ নভেম্বর ২০২৬ সকাল ০৯:১০:৩৩