• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে আশ্বিন ১৪৩৩ দুপুর ১২:৩৯:২৫ (15-Oct-2026)
  • - ৩৩° সে:

হিন্দু মন্দিরে হামলার পরিকল্পনা, মার্কিন তরুণ গ্রেফতার

১৫ অক্টোবর ২০২৬ সকাল ১১:৩৬:৪৯

হিন্দু মন্দিরে হামলার পরিকল্পনা, মার্কিন তরুণ গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের অরোরা এলাকায় একটি হিন্দু মন্দিরে হামলার পরিকল্পনার অভিযোগে ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার আলেক্সান্দ্রোস পাপোরাকিস পালাটাইন এলাকার বাসিন্দা। তিনি একটি টাকো বেল রেস্তোরাঁয় কাজ করতেন।

পুলিশ জানায়, সম্ভাব্য বন্দুক হামলার পরিকল্পনা সম্পর্কে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়। তদন্তের একপর্যায়ে পাপোরাকিসের কাছে শ্বেতাঙ্গ আধিপত্যবাদী মতাদর্শসংবলিত একটি নথি পাওয়া যায় বলে দাবি করেছেন তদন্তকারীরা। ওই নথিতে ভারতীয় বংশোদ্ভূতসহ দক্ষিণ এশীয়দের বিরুদ্ধে সহিংসতার কথা উল্লেখ ছিল।

তদন্তকারীদের ধারণা, সংগৃহীত তথ্য-প্রমাণের ভিত্তিতে পাপোরাকিস ১১ অক্টোবর অরোরা এলাকার কোনো একটি হিন্দু উপাসনালয়ে হামলার পরিকল্পনা করছিলেন।

অভিযুক্তের বাসায় তল্লাশি চালিয়ে একটি রাইফেল, একাধিক গুলির ম্যাগাজিন, বিপুলসংখ্যক গুলি, শরীরের সুরক্ষাবর্ম এবং বিভিন্ন কৌশলগত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের দাবি, অভিযুক্তের সহকর্মীদের কাছেও সম্ভাব্য হামলার পরিকল্পনা সম্পর্কে তথ্য ছিল। গ্রেপ্তারের পর আদালত তাকে কারাগারে আটক রাখার নির্দেশ দিয়েছেন। আগামী ৩০ অক্টোবর তার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

হিন্দুদের নবরাত্রি উৎসব শুরুর সময় এ ঘটনা সামনে এল। এর প্রায় দুই সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের একটি হিন্দু মন্দিরে ভাঙচুরের ঘটনাও ঘটেছিল।
সূত্র: এনডিটিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে মুখ খুললেন মেহজাবীন
ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে মুখ খুললেন মেহজাবীন
১৫ অক্টোবর ২০২৬ সকাল ১১:৫৫:৪৭