• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৬ই শ্রাবণ ১৪৩৩ রাত ১০:৩৯:৫০ (21-Jul-2026)
  • - ৩৩° সে:

নয়াদিল্লির বিক্ষোভ থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

২১ জুলাই ২০২৬ রাত ০৮:১৫:৫৬

নয়াদিল্লির বিক্ষোভ থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

অনলাইন ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিক্ষোভ কর্মসূচির সময় কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা এবং দলটির কয়েকজন শীর্ষ নেতাকে আটক করেছে দিল্লি পুলিশ।

২১ জুলাই মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের দিকে পদযাত্রা করার সময় পুলিশ তাদের আটক করে। কংগ্রেসের এ কর্মসূচিতে দলটির সভাপতি মল্লিকার্জুন খাড়গেসহ জ্যেষ্ঠ নেতারাও অংশ নেন।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সাম্প্রতিক ছাত্র বিক্ষোভে পুলিশের কঠোর পদক্ষেপের প্রতিবাদ, কেন্দ্রীয় সরকারের জবাবদিহি নিশ্চিত করা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগের দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়। বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে অগ্রসর হলে পুলিশ তাদের বাধা দেয়। পরে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ কয়েকজন বিরোধী নেতাকে আটক করা হয়।

এ ঘটনাকে কেন্দ্র করে দিল্লির রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা আরও বেড়েছে। কংগ্রেসের অভিযোগ, শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ অপ্রয়োজনীয় বলপ্রয়োগ করেছে। তবে দিল্লি পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রাহুল গান্ধী বলেন, ‘গতকাল তরুণ শিক্ষার্থীদের ওপর যে নৃশংসতা চালানো হয়েছে, তার জবাব চাইতেই আমরা প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে এসেছি। দেশের যুবসমাজের ভবিষ্যৎ ধ্বংস করার দায়ে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হবে।’

সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








বগুড়ায় পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বগুড়ায় পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
২১ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:২৬



Follow Us