• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৬ই শ্রাবণ ১৪৩৩ রাত ১০:০০:২৩ (21-Jul-2026)
  • - ৩৩° সে:

ভারতে শিক্ষার্থীদের উপর পুলিশের লাঠিচার্জে সোনাক্ষীর ক্ষোভ

২১ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:০১:৩৬

ভারতে শিক্ষার্থীদের উপর পুলিশের লাঠিচার্জে সোনাক্ষীর ক্ষোভ

বিনোদন ডেস্ক: ভারতে শিক্ষার্থী ও আন্দোলনকারীদের ওপর পুলিশের কথিত লাঠিচার্জের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা এবং জনপ্রিয় গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ। সামাজিক যোগাযোগমাধ্যমে পৃথক পোস্টে তারা বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানান এবং শান্তিপূর্ণ আন্দোলনের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানান।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ২০ জুলাই সোমবার সোনাক্ষী সিনহা নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে বিক্ষোভের কয়েকটি ছবি শেয়ার করে লেখেন, ‘২০ জুলাই অনেক মানুষের হাড় ভেঙেছে, আর ভেঙেছে পুরো দেশের হৃদয়। এটা মনে রাখবেন।’

এর আগেও আন্দোলনের অন্যতম মুখ সমাজকর্মী সোনম ওয়াংচুককে দিল্লির যন্তর-মন্তর এলাকা থেকে পুলিশ সরিয়ে নেওয়ার ঘটনায় সরব হয়েছিলেন এই অভিনেত্রী। ২২ দিনের অনশন শেষে পুলিশি অভিযানের পর ওয়াংচুককে হাসপাতালে নেওয়া হলে ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘সোনম স্যারের সঙ্গে যা হয়েছে, তা মোটেও ঠিক হয়নি। তিনি নিরাপদ আছেন এবং তাঁর স্ত্রী পাশে আছেন এটা জেনে ভালো লাগছে।’

সোনাক্ষী আরও বলেন, গত কয়েক দিন ধরে তিনি ওয়াংচুক এবং তাঁর সঙ্গে থাকা হাজারো মানুষকে পর্যবেক্ষণ করেছেন। তারা পুরো সময় শান্তিপূর্ণভাবে, সম্মান বজায় রেখে এবং কোনো ধরনের সহিংসতা ছাড়াই নিজেদের দাবি তুলে ধরেছেন। তরুণদের দৃঢ়তা ও বিশ্বাসের প্রশংসাও করেন তিনি।

এদিকে একই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ। ইনস্টাগ্রামে তিনি লেখেন, ‘আজ যা হয়েছে, তা খুবই দুঃখজনক। শিক্ষার্থীদের সঙ্গে এমন আচরণ করা উচিত হয়নি। আমি কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি, তাদের দাবিগুলো শুনুন। মানুষের কণ্ঠই ঈশ্বরের কণ্ঠ।’

উল্লেখ্য, সাম্প্রতিক প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করছেন। তবে বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জের অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








বগুড়ায় পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বগুড়ায় পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
২১ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:২৬



Follow Us