• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৬ই শ্রাবণ ১৪৩৩ রাত ১০:১২:২১ (21-Jul-2026)
  • - ৩৩° সে:

এমপিওভুক্ত শিক্ষকরা নির্বাচনে প্রার্থী হতে পারবেন না: ইসি সচিব

২১ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:৩২:১২

এমপিওভুক্ত শিক্ষকরা নির্বাচনে প্রার্থী হতে পারবেন না: ইসি সচিব

অনলাইন ডেস্ক: নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। একই সঙ্গে ঋণখেলাপি, ঋণের জামিনদার এবং ইউটিলিটি বিল বকেয়া থাকা ব্যক্তিরাও নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য বিবেচিত হবেন।

২১ জুলাই মঙ্গলবার নির্বাচন কমিশনের ১২তম সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।

আখতার আহমেদ বলেন, স্থানীয় সরকার নির্বাচনের পাঁচটি প্রতিষ্ঠানের- ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি করপোরেশন ও জেলা পরিষদ- আইনের প্রয়োজনীয় সংশোধনী নিয়ে কমিশনে আলোচনা হয়েছে। এসব বিষয়ে কমিশন প্রস্তাব চূড়ান্ত করেছে এবং দ্রুত তা আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।

তিনি জানান, সংশোধিত প্রস্তাব অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। পাশাপাশি ঋণখেলাপি, ঋণের জামিনদার এবং ইউটিলিটি বিল বকেয়া থাকা ব্যক্তিদেরও প্রার্থী হওয়ার অযোগ্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত তথ্য সংগ্রহের বিষয়ে ইসি সচিব বলেন, বর্তমানে ১৬ বছর বা তার বেশি বয়সীদের তথ্য সংগ্রহ করা হয়। পরবর্তীতে তারা ১৮ বছর পূর্ণ করলে স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হন। এর আগে পর্যন্ত তাদের তথ্য ডরম্যান্ট অবস্থায় থাকে।

তিনি আরও বলেন, এনআইডির জন্য তথ্য সংগ্রহের বয়সসীমা আরও কমানো হবে কি না, তা পর্যালোচনা করা হচ্ছে। এ ক্ষেত্রে এসএসসি, অষ্টম শ্রেণি বা প্রাথমিক পর্যায়- কোন স্তর থেকে তথ্য সংগ্রহ শুরু করা হবে, সে বিষয়ে তুলনামূলক বিশ্লেষণের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








বগুড়ায় পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বগুড়ায় পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
২১ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:২৬



Follow Us