• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে কার্তিক ১৪৩৩ ভোর ০৪:৩৩:১৮ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

অবশেষে যুদ্ধ বন্ধের আহ্বান জানানো ছাড়াই ‘গাজা প্রস্তাব’ পাস হলো নিরাপত্তা পরিষদে

২৩ ডিসেম্বর ২০২৩ সকাল ০৮:০৯:৫৮

অবশেষে যুদ্ধ বন্ধের আহ্বান জানানো ছাড়াই ‘গাজা প্রস্তাব’ পাস হলো নিরাপত্তা পরিষদে

আন্তর্জাতিক ডেস্ক: অবশেষে ২২ ডিসেম্বর শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাস হয়েছে ‘গাজা প্রস্তাব’। যুদ্ধবিধ্বস্ত গাজায় মানবিক সহায়তা বৃদ্ধিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এ প্রস্তাব পাস হয়। নিরাপত্তা পরিষদের সদস্য ১৫ দেশের মধ্যে প্রস্তাবের পক্ষে ১৩টি দেশ ভোট দিলেও যুক্তরাষ্ট্র ও রাশিয়া ভোটদানে বিরত ছিল।

তবে পাস হওয়ার পর জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন।

অন্যদিকে এর কড়া সমালোচনা করেছেন নিরাপত্তা পরিষদের অন্যতম স্থায়ী সদস্য রাশিয়া। প্রস্তাবের ভাষা নিয়েও আপত্তি তুলেছে দেশটি।

আরও পড়ুন

কোনও হুমকির কাছে নতি স্বীকার করবে না ইরান: পেজেশকিয়ান

জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভাসিলি নেবেনজিয়া বলেছেন, এই প্রস্তাবে যুদ্ধবিরতির ব্যাপারে বলা হয়নি। পরিবর্তে এর মাধ্যমে গাজা উপত্যকায় আরও নির্মমতা চালাতে ইসরাইলি সামরিক বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে।

১৫ ডিসেম্বর নিরাপত্তা পরিষদে প্রস্তাবটি তোলে সদস্য দেশ সংযুক্ত আরব আমিরাত। প্রথমে এতে ‘অবিলম্বে লড়াই বন্ধের’ আহ্বান জানানোর কথা বলা হয়েছিল। তবে গত কয়েক দিনে যুক্তরাষ্ট্রের চাপের মুখে প্রস্তাবের ভাষায় পরিবর্তন আনা হয়েছে।

অবশেষে শুক্রবার পাস হওয়া প্রস্তাবে ‘লড়াই বন্ধের আহ্বান’ কথা এড়িয়ে ‘লড়াই বন্ধে উপযুক্ত পরিস্থিতি তৈরির’ আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন

চীনের বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৪

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরাইলি সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই প্রতিশোধ হিসেবে গাজায় পাল্টা আক্রমণ শুরু করে ইসরাইলি বাহিনী।

হামাসের বিরুদ্ধে অভিযানের নামে সেখানে প্রতিদিনই শত শত নিরীহ ফিলিস্তিনির ওপর বর্বর হামলা চালানো হচ্ছে। হামলায় এ পর্যন্ত উপত্যকাটিতে ২০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে আট হাজার শিশু ও ছয় হাজার ২০০ জন নারী। এছাড়া খাবার, পানি ও জ্বালানির অভাবে চরম দুর্দশার মধ্যে রয়েছেন গাজার বাসিন্দারা। সূত্র: আল-জাজিরার।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯