• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে কার্তিক ১৪৩৩ রাত ০৩:৩০:২০ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

কাশ্মিরে বিদ্রোহীদের হামলায় ভারতীয় ৫ সেনা নিহত

২২ ডিসেম্বর ২০২৩ সকাল ০৯:১৮:৫১

কাশ্মিরে বিদ্রোহীদের হামলায় ভারতীয় ৫ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক: কাশ্মিরে বিচ্ছিন্নতাবাদীদের সাথে ভারতীয় সেনাবাহিনীর সদস্যদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এতে ভারতের সেনাবাহিনীর ৫ সেনাসদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।

২২ ডিসেম্বর শুক্রবার এনডিটিভি প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, জম্মু ও কাশ্মিরের পুঞ্চ জেলায় বিচ্ছিন্নতাবাদীদের সাথে বন্দুকযুদ্ধে পাঁচ সেনাসদস্য নিহত এবং তিনজন আহত হয়েছে বলে ভারতীয় সেনাবাহিনী নিশ্চিত করেছে। ২১ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেল ৩টা ৪৫ মিনিটে রাজৌরির পুঞ্চ অঞ্চলের ডেরা কি গলির মধ্য দিয়ে যাওয়া সেনাবাহিনীর দুটি গাড়িতে বিচ্ছিন্নতাবাদীরা গুলি চালানোর পর এই সংঘর্ষ শুরু হয়।

ভারতীয় সেনাবাহিনী অবশ্য গত বুধবার রাত থেকে ডেরা কি গলি এলাকা এবং এর আশপাশে অভিযান চালাচ্ছে। কাশ্মিরের এই এলাকাটি ডিকেজি এলাকা নামেও পরিচিত। সেখানে লড়াই এখনও চলছে।

আরও পড়ুন

কোনও হুমকির কাছে নতি স্বীকার করবে না ইরান: পেজেশকিয়ান

গত কয়েক বছরে এই অঞ্চলটি বিচ্ছিন্নতাবাদীদের শক্ত ঘাঁটি এবং ভারতীয় সেনাবাহিনীর ওপর বড় ধরনের হামলার জায়গায় পরিণত হয়েছে বলেও জানিয়েছে এনডিটিভি।

গত দুই বছরে ওই এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযানে ৩৫ জনেরও বেশি ভারতীয় সেনা নিহত হয়েছে। সূত্র: এনডিটিভি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯