• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩রা অগ্রহায়ণ ১৪৩৩ দুপুর ০১:৪৩:৪৮ (17-Nov-2026)
  • - ৩৩° সে:

প্রেমের টানে কানাডার নারী ভারতে, হলো না বিয়ে

১৭ নভেম্বর ২০২৬ দুপুর ০১:৩৪:২৭

প্রেমের টানে কানাডার নারী ভারতে, হলো না বিয়ে
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ডেটিং অ্যাপে পরিচয়। সেই পরিচয় ধীরে ধীরে গড়ায় প্রেমের সম্পর্কে। একপর্যায়ে দুজন সিদ্ধান্ত নেন বিয়ে করবেন। সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করতেই কানাডা থেকে ভারতের রাজস্থানে ছুটে আসেন এক নারী। কিন্তু যে মানুষটির সঙ্গে নতুন জীবন শুরু করার স্বপ্ন দেখেছিলেন, সামনাসামনি দেখা হওয়ার পর সেই মানুষটিই বিয়েতে পিছিয়ে যান। কারণ হিসেবে উঠে আসে নারীর বয়স।

অনলাইন যোগাযোগে প্রায় এক বছর ধরে গড়ে ওঠা সম্পর্কের এমন পরিণতি এখন আলোচনায়। ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থানের নিমরানা এলাকায়। কানাডীয় ওই নারী বিয়ের প্রত্যাশা নিয়ে ভারতে এলেও শেষ পর্যন্ত তাকে স্থানীয় পুলিশের সহায়তা নিতে হয়। বিষয়টি গড়ায় কানাডীয় দূতাবাস পর্যন্ত।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, কানাডার ওই নারীর সঙ্গে হরিয়ানার পানিপথের বাসিন্দা ৩১ বছর বয়সী নিতিনের পরিচয় হয় একটি ডেটিং অ্যাপের মাধ্যমে। নিমরানা থানার কর্মকর্তা সুরেন্দ্র যাদবের বরাতে সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, প্রায় এক বছর ধরে তাদের মধ্যে যোগাযোগ ছিল।

আরও পড়ুন

ভারতে সেতু থেকে নদীতে বাস পড়ে নিহত ৮, আহত ২০

প্রথমে অনলাইন কথোপকথন, পরে সামাজিক যোগাযোগমাধ্যমে যোগাযোগ- এভাবেই তাদের সম্পর্ক এগিয়ে যায়। একপর্যায়ে তারা বিয়ের সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্তের ওপর ভরসা করেই সেই নারী কানাডা থেকে ভারতে আসার পরিকল্পনা করেন।

গত ১১ নভেম্বর পর্যটক ভিসায় দিল্লিতে পৌঁছান তিনি। বিমানবন্দর থেকে তাকে গ্রহণ করেন নিতিন। এরপর রাজস্থানের নিমরানায় তার মামা-মামির একটি ফ্ল্যাটে নিয়ে যান। সেখানে দুজন প্রায় দুই দিন অবস্থান করেন। কিন্তু অনলাইনে যে সম্পর্ক বিয়ের প্রতিশ্রুতিতে পৌঁছেছিল, সামনাসামনি দেখা হওয়ার পর সেই পরিকল্পনাই ভেঙে পড়ে।

পুলিশের বক্তব্য অনুযায়ী, বিয়ের বিষয়ে আলোচনা এগোতে থাকলে নিতিন ওই নারীর বয়সের বিষয়টি সামনে এনে পিছিয়ে যান। তার বয়স প্রায় ৬১ বছর- এ কারণেই নিতিন বিয়ে করতে রাজি হননি বলে জানিয়েছেন নিমরানা থানার কর্মকর্তা।

আরও পড়ুন

‘জীবিত না-ও ফিরতে পারি’, খোলা চিঠিতে ইমরান খান

এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি ও বিরোধ তৈরি হয়। অনলাইনে দীর্ঘদিনের সম্পর্কের পর এত দূর থেকে আসা একজন নারীর জন্য পরিস্থিতিটি যে হতাশাজনক হয়ে উঠেছিল, তা সহজেই অনুমেয়। তবে ওই নারী নিজের বিস্তারিত বক্তব্য কিংবা নিতিনের পক্ষ থেকে পূর্ণাঙ্গ ব্যাখ্যা সংবাদমাধ্যমে পাওয়া যায়নি।

বিরোধের পর ১৩ নভেম্বর ওই নারী কানাডীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেন। তার কাছ থেকে বিষয়টি জানার পর দূতাবাস স্থানীয় পুলিশকে অবহিত করে।

দ্য ট্রিবিউন ও টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, দূতাবাসের অনুরোধে পুলিশ নিমরানার বিবি বিল্ডার্স সোসাইটিতে যায় এবং নারী ও নিতিন- দুজনকেই জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে।

আরও পড়ুন

ইরান পরিস্থিতিকে ‘অনন্ত যুদ্ধে’ পরিণত হতে দেবেন না ট্রাম্প: ভ্যান্স

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে আরও বলা হয়েছে, নিতিনকে জনশান্তি বিঘ্নিত করার অভিযোগে আটক করা হয়েছিল এবং পরে জামিনে ছেড়ে দেওয়া হয়। তবে এ ঘটনায় বিয়েতে অস্বীকৃতি জানানোর কারণে তার বিরুদ্ধে কোনো অপরাধ প্রমাণিত হয়েছে- এমন তথ্য পাওয়া যায়নি।

এদিকে কানাডীয় নারীকে রাজস্থানের কোটপুতলির একটি কেন্দ্রে রাখা হয়েছে। তার নিরাপদে দেশে ফেরার ব্যবস্থা করতে কানাডীয় দূতাবাস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে পুলিশ।

নিতিন পানিপথের একটি বেসরকারি স্কুলে শিক্ষকতা করেন বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন

দ. আফ্রিকায় পৃথক দুই বন্দুক হামলায় নিহত অন্তত ১৭

এটিভি/আরএম

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


প্রেমের টানে কানাডার নারী ভারতে, হলো না বিয়ে
প্রেমের টানে কানাডার নারী ভারতে, হলো না বিয়ে
১৭ নভেম্বর ২০২৬ দুপুর ০১:৩৪:২৭

ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৬
ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৬
১৭ নভেম্বর ২০২৬ দুপুর ০১:২৭:৩৮

সংগীতশিল্পী রুনা লায়লার জন্মদিন আজ
সংগীতশিল্পী রুনা লায়লার জন্মদিন আজ
১৭ নভেম্বর ২০২৬ দুপুর ০১:২৫:৩২