• ঢাকা
  • |
  • শনিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ০৯:৫৩:৫২ (21-Nov-2026)
  • - ৩৩° সে:

পেরুতে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প, কাঁপল রাজধানী লিমাও

২১ নভেম্বর ২০২৬ সকাল ০৯:৩৫:০৯

পেরুতে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প, কাঁপল রাজধানী লিমাও
প্রতীকি ছবি

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আমেরিকার দেশ পেরুর মধ্যাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ২০ নভেম্বর শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৯ মিনিটে আঘাত হানা এ ভূমিকম্পে রাজধানী লিমাসহ বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়। আতঙ্কে রাজধানীর বাসিন্দাদের কেউ কেউ ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।

তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে ভূমিকম্পটির মাত্রা ৬ দশমিক ৯ বলা হয়েছে। তবে পেরুর ভূকম্পনবিষয়ক সংস্থা এবং দেশটির জাতীয় জরুরি পরিচালনা কেন্দ্রের বুলেটিনে এর মাত্রা ৬ দশমিক ৭ উল্লেখ করা হয়েছে।

পেরুর ভূকম্পনবিষয়ক সংস্থার তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল জুনিন অঞ্চলের জুনিন শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার উত্তর-পশ্চিমে। এর গভীরতা ছিল ১২৯ কিলোমিটার। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য উদ্ধৃত করে আনাদোলু জানিয়েছে, জুনিন অঞ্চলের ওন্দোরেস থেকে ২২ কিলোমিটার পশ্চিম-উত্তরপশ্চিমে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল। সংস্থাটির হিসাবে এর গভীরতা প্রায় ১৪২ দশমিক ১ কিলোমিটার।

আরও পড়ুন

ভোটার তালিকা থেকে মুসলিমদের বেশি বাদ দিচ্ছে মোদি সরকার: মার্কিন কমিশন

পেরুর ভূকম্পনবিষয়ক সংস্থা জানিয়েছে, তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের উৎপত্তিস্থলের কাছাকাছি কারুয়ামায়োর মেয়রও স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, হতাহত বা বস্তুগত ক্ষয়ক্ষতির কোনো খবর তাঁদের কাছে আসেনি।

এদিকে, যুক্তরাষ্ট্রের জাতীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা, পরামর্শ, পর্যবেক্ষণ বা ঝুঁকির ঘোষণা দেওয়া হয়নি।

প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত পেরুতে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। এ অঞ্চলে ভূত্বকের পাতগুলোর নড়াচড়ার কারণে নিয়মিত ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে।

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









টিভিতে আজকের খেলা (২১ নভেম্বর ২০২৬)
টিভিতে আজকের খেলা (২১ নভেম্বর ২০২৬)
২১ নভেম্বর ২০২৬ সকাল ০৮:৪৩:১৯