আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদসহ দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার দাবি করেছে ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সংগঠনটির মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, রিয়াদসহ বিভিন্ন স্থাপনা ও তেল ও গ্যাস কোম্পানি আরামকোর স্থাপনাগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে।
হুতিদের দাবি ইয়েমেনের রাজধানী সানায় সৌদি নেতৃত্বাধীন জোটের সাম্প্রতিক হামলার জবাব হিসেবে এসব হামলা চালানো হয়েছে। হুথিদের নিয়ন্ত্রণে থাকা সানায় গত এক সপ্তাহে সৌদি আরব তিন শতাধিক হামলা চালিয়েছে বলেও অভিযোগ সংগঠনটির।
তবে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে এসব আঘাত প্রতিহত করা হয়েছে।
এর আগে শনিবার রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে জ্বালানি ট্যাংক থেকে কালো ধোঁয়া উঠতে দেখা যায়। এ সময় রাজধানীতে বিমান হামলার সতর্কসংকেতও বেজে ওঠে।
অন্যদিকে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক থাকার এবং সম্ভাব্য ফ্লাইট বাতিল ও অন্যান্য ভ্রমণ বিঘ্নের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
সূত্র: আল-জাজিরা
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available