• ঢাকা
  • |
  • রবিবার ৫ই আশ্বিন ১৪৩৩ দুপুর ১২:২৫:১০ (20-Sep-2026)
  • - ৩৩° সে:

আজ থেকে একাদশ শ্রেণিতে চূড়ান্ত ভর্তি শুরু

২০ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৩৫:৫৮

আজ থেকে একাদশ শ্রেণিতে চূড়ান্ত ভর্তি শুরু

ডেস্ক রিপোর্ট: ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির চূড়ান্ত কার্যক্রম আজ ২০ সেপ্টেম্বর রোববার থেকে শুরু হয়েছে। নির্বাচিত শিক্ষার্থীরা আগামী ২২ সেপ্টেম্বর মঙ্গলবার পর্যন্ত মনোনীত কলেজে সশরীরে উপস্থিত হয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে ভর্তি নিশ্চিত করতে পারবেন।

ভর্তির চূড়ান্ত ফল একাদশ শ্রেণিতে ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে প্রবেশ করে দেখা যাবে। একই সঙ্গে নিবন্ধিত মোবাইল ফোন নম্বরেও শিক্ষার্থীদের ফল এসএমএসের মাধ্যমে জানানো হয়েছে।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্র জানায়, শনিবার রাতে একাদশ শ্রেণিতে ভর্তির চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এরপর আজ থেকে মনোনীত শিক্ষার্থীদের কলেজে সরাসরি ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। এ কার্যক্রম চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত।

এর আগে গত ১৬ সেপ্টেম্বর একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়। ওই ধাপে মোট ৯ লাখ ৯৫ হাজার ২৩৪ জন শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করেন। এর মধ্যে ৯ লাখ ৮০ হাজার ৮১৫ জন শিক্ষার্থী কলেজে ভর্তির জন্য মনোনয়ন পান।

তবে অনলাইনে আবেদন করেও ভর্তির সুযোগ পাননি ১৪ হাজার ৪১৫ জন শিক্ষার্থী। তাদের মধ্যে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী রয়েছেন ২ হাজার ২০৫ জন।

এ ছাড়া দেশের ১১টি অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠান কোনো শিক্ষার্থীর পছন্দক্রমে না থাকায় সেসব প্রতিষ্ঠানে ভর্তির জন্য কাউকে মনোনয়ন দেওয়া হয়নি। একইভাবে ৪১৬টি প্রতিষ্ঠান কোনো শিক্ষার্থীকে ভর্তির জন্য মনোনয়ন পায়নি।

বোর্ডের তথ্য অনুযায়ী, গত ২ সেপ্টেম্বর একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন শুরু হয়। আবেদন গ্রহণ শেষ হয় ১৩ সেপ্টেম্বর রাত ৮টায়। ভর্তি নির্দেশিকা অনুযায়ী, একজন শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দক্রমে রাখতে পেরেছেন।

চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে শিক্ষার্থীদের মনোনীত কলেজে সশরীরে উপস্থিত হতে হবে। এ সময় এসএসসি পরীক্ষার মূল মার্কশিট বা একাডেমিক ট্রান্সক্রিপ্ট, প্রশংসাপত্র, প্রবেশপত্র, পাসপোর্ট সাইজের ছবি এবং কোটা থাকলে সংশ্লিষ্ট কোটার স্বপক্ষে প্রয়োজনীয় সনদ সঙ্গে নিতে হবে।

সূত্র: দেশ রূপান্তর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নওগাঁয় ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে প্রকৌশলী নিহত
নওগাঁয় ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে প্রকৌশলী নিহত
২০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:১৯:১১


চিরকুট লিখে চতুর্থ শ্রেণির ছাত্রীর আত্মহত্যা
চিরকুট লিখে চতুর্থ শ্রেণির ছাত্রীর আত্মহত্যা
২০ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৫৭:৩১


পাকিস্তানের রানপাহাড় টপকে ফাইনালে শ্রীলঙ্কা
পাকিস্তানের রানপাহাড় টপকে ফাইনালে শ্রীলঙ্কা
২০ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৪০:১২

আজ থেকে একাদশ শ্রেণিতে চূড়ান্ত ভর্তি শুরু
আজ থেকে একাদশ শ্রেণিতে চূড়ান্ত ভর্তি শুরু
২০ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৩৫:৫৮

আজ স্ত্রীর প্রশংসা করার দিন
আজ স্ত্রীর প্রশংসা করার দিন
২০ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:০৫:৪৬