• ঢাকা
  • |
  • শুক্রবার ৫ই আষাঢ় ১৪৩৩ বিকাল ০৫:২৮:৪৩ (19-Jun-2026)
  • - ৩৩° সে:

যুক্তরাষ্ট্র–ইরান শান্তি আলোচনা স্থগিত: সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়

১৯ জুন ২০২৬ বিকাল ০৩:৪৪:৫৪

যুক্তরাষ্ট্র–ইরান শান্তি আলোচনা স্থগিত: সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নির্ধারিত শান্তি আলোচনা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়।

১৯ জুন শুক্রবার সুইজারল্যান্ডের বুর্গেনস্টকে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা আর হচ্ছে না বলে জানানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স।

এর ফলে দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতি ও উত্তেজনা প্রশমনের সম্ভাবনা নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

সুইস পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, শান্তি আলোচনা আপাতত স্থগিত হলেও সুইজারল্যান্ড এই কূটনৈতিক প্রক্রিয়ায় সহায়তা অব্যাহত রাখতে প্রস্তুত রয়েছে। একই সঙ্গে প্রয়োজনীয় প্রস্তুতিমূলক কার্যক্রম চলমান আছে বলেও জানানো হয়।

এদিকে, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্সের সফর পরিকল্পনাও বাতিল করা হয়েছে বলে জানা গেছে।

ইরানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এর আগে দেশটি জানিয়েছিল, নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে তারা ৬০ দিনের ভঙ্গুর যুদ্ধবিরতি বাড়ানোর বিষয়ে প্রযুক্তিগত আলোচনায় অংশ নিতে প্রস্তুত।

এর আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারকে ভার্চুয়ালি স্বাক্ষরের কথা জানানো হয়েছিল, যেখানে দুই দেশের প্রেসিডেন্টরা অংশ নেন। পরবর্তী ধাপে সুইজারল্যান্ডের জেনেভায় চূড়ান্ত আলোচনা হওয়ার কথা ছিল, যেখানে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে মূল আলোচনা হওয়ার কথা ছিল।

তবে সর্বশেষ আলোচনা স্থগিত হওয়ায় পুরো শান্তি প্রক্রিয়া এখন অনিশ্চয়তার মুখে পড়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us