• ঢাকা
  • |
  • বুধবার ৩১শে আষাঢ় ১৪৩৩ সকাল ০৬:৫৭:০৯ (15-Jul-2026)
  • - ৩৩° সে:

ইরানে মার্কিন হামলার পর কাতারে জরুরি সতর্কতা, কুয়েতে বিস্ফোরণ

৯ জুলাই ২০২৬ সকাল ০৮:৫৪:৩৯

ইরানে মার্কিন হামলার পর কাতারে জরুরি সতর্কতা, কুয়েতে বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক: ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলার পর মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। ইরানের সম্ভাব্য পাল্টা হামলার আশঙ্কায় জরুরি নিরাপত্তা সতর্কতা জারি করেছে কাতার। অন্যদিকে বাহরাইনে একাধিকবার বিমান হামলার সতর্ক সংকেত বাজানো হয়েছে।

একই সময়ে কুয়েতের বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দেশটির সেনাবাহিনীর দাবি, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করার সময় এসব বিস্ফোরণ ঘটেছে।

বার্তাসংস্থা আনাদোলু বলছে, ইরানে যুক্তরাষ্ট্রের সর্বশেষ হামলার পর উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কাতার জরুরি নিরাপত্তা সতর্কতা জারি করেছে। একই সঙ্গে বাহরাইন ও কুয়েতে হামলার সতর্কতা সংকেত বেজে উঠেছে।

৯ জুলা বৃহস্পতিবার ভোরে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিক ও বাসিন্দাদের জন্য জরুরি বার্তা দিয়ে জানায়, বর্তমানে নিরাপত্তা হুমকির মাত্রা অনেক বেশি। তাই সবাইকে ঘরে অথবা নিরাপদ স্থানে অবস্থান করতে এবং সরকারি নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশজুড়ে বিমান হামলার সতর্কসংকেত বাজানো হয়েছে। নাগরিক ও বাসিন্দাদের শান্ত থাকার পাশাপাশি নিকটস্থ নিরাপদ স্থানে আশ্রয় নেয়ার আহ্বান জানানো হয়েছে।

রাষ্ট্রীয় বার্তাসংস্থা কুনার খবরে বলা হয়েছে, কুয়েতেও সতর্কসংকেত চালু করা হয়েছে।

এর আগে ৮ জুলাই বুধবার রাতে ইরানের বিভিন্ন গণমাধ্যম জানায়, দেশটির দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলের একাধিক স্থানে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতার জন্য হুমকি তৈরির সক্ষমতা কমাতে ইরানে অতিরিক্ত এই হামলা চালানো হয়েছে।

এদিকে আল জাজিরার খবরে বলা হয়েছে, কুয়েতের সেনাবাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছে, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করছে। তারা জানিয়েছে, বিভিন্ন স্থানে যে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে, তা মূলত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে হামলা প্রতিহত করার ফল।

রাষ্ট্রীয় বার্তাসংস্থা কুনা জানিয়েছে, কুয়েতজুড়ে সতর্কসংকেত বেজে উঠেছে। অন্যদিকে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে বিমান হামলার সতর্কসংকেত বাজানো হয়েছে। জনগণকে শান্ত থাকার পাশাপাশি নিকটস্থ নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়েছে।

এর কিছুক্ষণ পর বাহরাইনে দ্বিতীয় দফায় আবারও বিমান হামলার সতর্কসংকেত বেজে ওঠে। পরে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় আবারও জনগণকে শান্ত থাকার এবং দ্রুত নিকটস্থ নিরাপদ স্থানে আশ্রয় নেয়ার নির্দেশ দেয়।

সূত্র: আল-জাজিরা

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








ভাঙছে ইসরায়েলের সংসদ, অক্টোবরে নির্বাচন
ভাঙছে ইসরায়েলের সংসদ, অক্টোবরে নির্বাচন
১৪ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:৩০:১১



Follow Us