• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৫শে আষাঢ় ১৪৩৩ সকাল ১১:২২:৩২ (09-Jul-2026)
  • - ৩৩° সে:

নড়াইলে ওয়ান শ্যুটার গান ও গুলিসহ সন্ত্রাসী খবির গ্রেফতার

৯ জুলাই ২০২৬ সকাল ১০:১২:৪৫

নড়াইলে ওয়ান শ্যুটার গান ও গুলিসহ সন্ত্রাসী খবির গ্রেফতার

নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নের সিলিমপুর গ্রামে অভিযান চালিয়ে জেলার অন্যতম শীর্ষ সন্ত্রাসী খবির মোল্যা (৩৫) কে ওয়ান শুটার গান, দুই রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছে র‌্যাব।

গ্রেফতার খবির মোল্যা কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নের সিলিমপুর গ্রামের কাউসার মোল্যার ছেলে।

৮ জুলাই বুধবার দুপুর থেকে থেকে সন্ধ্যা পর্যন্ত র‌্যাব-৬-এর স্পেশাল কোম্পানি এ অভিযান পরিচালনা করেন। অভিযানের নেতৃত্ব দেন স্পেশাল কোম্পানির কমান্ডার মেজর মোহাম্মদ নাজমুল ইসলাম।

র‍্যাব-৬ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলিমপুর গ্রামে অভিযান চালানো হয়। অভিযানের সময় খবির মোল্যার নিকট থেকে একটি ওয়ান শ্যুটার গান, দুই রাউন্ড গুলি এবং কয়েকটি দেশি অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরূদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










‘প্যাকেজ ভিসা’ চালু করল সৌদি আরব
‘প্যাকেজ ভিসা’ চালু করল সৌদি আরব
৯ জুলাই ২০২৬ সকাল ০৯:১৮:৩২

Follow Us