• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই ভাদ্র ১৪৩৩ সকাল ১১:৫৫:২৯ (25-Aug-2026)
  • - ৩৩° সে:

আজ রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ

৯ জুলাই ২০২৬ সকাল ১০:০২:০২

আজ রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ

রাঙামাটি প্রতিনিধি: প্রাকৃতিক দুর্যোগ ও বিরূপ আবহাওয়ার কারণে আজ ৯ জুলাই বৃহস্পতিবার রাঙামাটি পার্বত্য জেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত এক বার্তায় জানানো হয়, চলমান ভারী বর্ষণ, পাহাড়ধস ও আকস্মিক বন্যার ঝুঁকি বিবেচনায় শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, ৯ জুলাই রাঙামাটি জেলার সব প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণি পাঠদান বন্ধ থাকবে। পরবর্তী পরিস্থিতি বিবেচনায় শিক্ষা কার্যক্রম চালুর বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার পক্ষ থেকে সংশ্লিষ্ট শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট সকলকে বিষয়টি অবগত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

৮ জুলাই বুধবার রাতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কফিল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রাকৃতিক দুর্যোগ ও ভারী বর্ষণের কারণে বিভিন্ন জায়গায় পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। নদী পথে পাহাড়ি ঢল সৃষ্টি হয়েছে। এতে কোমলমতি শিক্ষার্থীদের পক্ষে বিদ্যালয়ে যাওয়া ঝুঁকিপূর্ণ। ছোট ছোট শিশুদের নিরাপত্তার কথা বিবেচনা করে বৃহস্পতিবার জেলার সব প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ থাকবে। তিনি আরও জানান, তবে বিদ্যালয় অফিস খোলা থাকবে।

এদিকে টানা কয়েকদিনের ভারী বর্ষণে রাঙামাটির বিভিন্ন এলাকায় পাহাড়ধসের আশঙ্কা, সড়ক যোগাযোগে বিঘ্ন এবং নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় জনজীবনে দুর্ভোগ বেড়েছে। প্রশাসন ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরে যাওয়ার আহ্বান জানিয়ে আসছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







জয় দিয়ে প্রিমিয়ার লিগ শুরু চেলসির
জয় দিয়ে প্রিমিয়ার লিগ শুরু চেলসির
২৫ আগস্ট ২০২৬ সকাল ০৮:৪৯:২৪


সৌদি উপকূলের কাছে ট্যাংকারে আগুন
সৌদি উপকূলের কাছে ট্যাংকারে আগুন
২৫ আগস্ট ২০২৬ সকাল ০৮:৪০:২৫