আন্তর্জাতিক ডেস্ক: ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের দৌড়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের অবস্থান আরও শক্তিশালী করেছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। বিভিন্ন দেশের পক্ষ থেকে তার নাম মনোনয়ন এবং সমর্থন জানানোর পর তিনি এবারের পুরস্কারের আলোচনায় অন্যতম গুরুত্বপূর্ণ প্রার্থী হিসেবে উঠে এসেছেন।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল, পাকিস্তান ও কম্বোডিয়ার কিছু রাজনৈতিক মহল ট্রাম্পের শান্তি উদ্যোগ ও কূটনৈতিক ভূমিকার প্রশংসা করে তার মনোনয়নকে সমর্থন জানিয়েছে।


নরওয়েজিয়ান নোবেল কমিটি জানিয়েছে, এবছর মোট ২৮৭টি মনোনয়ন জমা পড়েছে। এর মধ্যে ২০৮ জন ব্যক্তি এবং ৭৯টি প্রতিষ্ঠান রয়েছে।

নোবেল কমিটির নতুন সচিব ক্রিস্টিয়ান বার্গ হার্পভিকেন বলেন, প্রতি বছরই মনোনয়ন তালিকায় ব্যাপক পরিবর্তন দেখা যায়, যা তাকে বিস্মিত করেছে। তিনি আরও বলেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে শান্তি পুরস্কারের গুরুত্ব আগের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি।
এদিকে নরওয়ের আইনপ্রণেতা লার্স হাল্টব্রেকেন আর্কটিক অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার প্রচেষ্টার জন্য আজা কেমনিটজ এবং মার্কিন সিনেটর লিসা মুরকোভস্কিকে মনোনীত করেছেন। তিনি বলেন, তারা দীর্ঘদিন ধরে আর্কটিক অঞ্চলে আস্থা ও সহযোগিতা গড়ে তুলতে কাজ করছেন।
এ বছরের আলোচনায় আরও যাদের নাম উঠে এসেছে তাদের মধ্যে রয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, মলদোভার প্রেসিডেন্ট মাইয়া সান্দু, জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজ এবং জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ।
নোবেল শান্তি পুরস্কারের মনোনয়ন তালিকা সাধারণত গোপন রাখা হয়। তবে নিয়ম অনুযায়ী আগামী ৯ অক্টোবর নরওয়েজিয়ান নোবেল কমিটি আনুষ্ঠানিকভাবে বিজয়ীর নাম ঘোষণা করবে। আর ১০ ডিসেম্বর নরওয়ের ওসলোতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available