• ঢাকা
  • |
  • বুধবার ৩১শে আষাঢ় ১৪৩৩ সকাল ১০:৪৮:২৮ (15-Jul-2026)
  • - ৩৩° সে:

আমি থামতে না বলা পর্যন্ত হামলা চলবে: ট্রাম্প

১৫ জুলাই ২০২৬ সকাল ০৯:৩৩:৪৬

আমি থামতে না বলা পর্যন্ত হামলা চলবে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার নির্দেশ না দেওয়া পর্যন্ত ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন, ভবিষ্যতে দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামোও হামলার লক্ষ্যবস্তু হতে পারে।

এদিকে ইরানের বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মঙ্গলবার দেশটির দক্ষিণাঞ্চলের কয়েকটি শহর এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির আশপাশের কয়েকটি দ্বীপে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

অন্যদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা কুয়েত, বাহরাইন ও জর্ডানে অবস্থানরত মার্কিন বাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে এ দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি এবং দাবিটি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এদিকে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর নৌ অবরোধ পুনর্বহালের ঘোষণা দিয়েছে। হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপের যে পরিকল্পনার কথা আগে আলোচনায় এসেছিল, সেখান থেকে সরে এসেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

সূত্র: আল জাজিরা

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বংশালে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০
বংশালে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০
১৫ জুলাই ২০২৬ সকাল ১০:১৩:০৬



২০ বছর পর কলকাতায় ফিরছেন তসলিমা নাসরিন
২০ বছর পর কলকাতায় ফিরছেন তসলিমা নাসরিন
১৫ জুলাই ২০২৬ সকাল ১০:০০:২৪





Follow Us