• ঢাকা
  • |
  • রবিবার ১৯শে আশ্বিন ১৪৩৩ সন্ধ্যা ০৭:৩৬:৫৭ (04-Oct-2026)
  • - ৩৩° সে:

প্রায় ১০ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি

৪ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪০:১০

প্রায় ১০ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: রেসিডেন্সি, সীমান্ত নিরাপত্তা এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে এক সপ্তাহে ৯ হাজার ৯৯২ জন প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়ে সৌদি আরব। ৩ অক্টোবর শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। খবর গালফ নিউজের।

গত ২৪ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে নিরাপত্তা বাহিনী ও সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর যৌথ অভিযানের পর এই পদক্ষেপ নেওয়া হয়। সাত দিনের এই অভিযানে মোট ১১ হাজার ৮১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ৫ হাজার ৭৯৩ জন আকামা বা আবাসন সংক্রান্ত আইন লঙ্ঘন, ৩ হাজার ৩০৭ জন সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গ এবং ২ হাজার ৭১৯ জন শ্রম আইন অমান্যের অভিযোগে গ্রেফতার হয়েছেন।

মন্ত্রণালয় জানায়, ভ্রমণ নথি সংগ্রহের জন্য ১৯ হাজার ৮৯৩ জনকে স্ব স্ব কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। আরও ৪ হাজার ৯১ জন দেশত্যাগের প্রক্রিয়া সম্পন্ন করছেন।

এ ছাড়া আইন লঙ্ঘনের অভিযোগে বর্তমানে ৩২ হাজার ১৩৯ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এর মধ্যে ২৯ হাজার ৯৩৪ জন পুরুষ এবং ২ হাজার ২০৫ জন নারী।

এদিকে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টাকালে ১ হাজার ৩৮২ জনকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। আটককৃতদের মধ্যে ৬১ শতাংশ ইথিওপিয়ার নাগরিক, ৩৮ শতাংশ ইয়েমেনের এবং অবশিষ্ট ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। একই সময়ে দেশ থেকে অবৈধভাবে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে আরও ৩২ জন ধরা পড়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ছিনতাইকারীদের হামলায় ট্রাকচালক নিহত, আটক ২
ছিনতাইকারীদের হামলায় ট্রাকচালক নিহত, আটক ২
৪ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:১৭

৭২ শিক্ষানবিশ এএসপিকে বদলি ও পদায়ন
৭২ শিক্ষানবিশ এএসপিকে বদলি ও পদায়ন
৪ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:০১


বাড়লো অটোগ্যাসের দামও
বাড়লো অটোগ্যাসের দামও
৪ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৩০:২৬