• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে আশ্বিন ১৪৩৩ সন্ধ্যা ০৬:৫৮:০৭ (09-Oct-2026)
  • - ৩৩° সে:

অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু

৯ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৫০:৩৩

অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু

অনলাইন ডেস্ক: অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় তাসনিম ঐশি নামে এক বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু হয়েছেন। তিনি দেশটির এডিথ কওয়ান বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছিলেন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৭টা ৪৫ মিনিটে পার্থের ইন্ডিয়ান ওশেন ড্রাইভ এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

৯ অক্টোবর শুক্রবার অস্ট্রেলিয়ার ক্যানবেরায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশন তাদের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এই তথ্য জানায়।

হাইকমিশন এই বাংলাদেশি শিক্ষার্থীর আকস্মিক ও অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর ও আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছে হাইকমিশন।

অস্ট্রেলিয়ার গণমাধ্যম সেভেন নিউজের এক প্রতিবেদন থেকে জানা যায়, দুর্ঘটনার সময় দ্রুতগতির একটি ধূসর বিএমডব্লিউ সেডানের সামনের আসনে বসা ছিলেন ঐশি। হঠাৎ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। তবে গাড়িতে থাকা আরও তিন যাত্রী সৌভাগ্যক্রমে মৃত্যুর হাত থেকে বেঁচে যান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


রাঙামাটিতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৪
রাঙামাটিতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৪
৯ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৫:৩৭



বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ
৯ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৩০:৩২


ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ইসাইয়াস’!
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ইসাইয়াস’!
৯ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:১৭:২৮