বিশেষ প্রতিনিধি: ইউরোপের দেশ স্পেনের বাংলাদেশ দূতাবাস, মাদ্রিদে ২৬ মার্চ ২০২৬ যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের দিবস উদযাপন করা হয়।
২৬ মার্চ বিকেলে দূতাবাসে এ দিবস উদযাপন করা হয়।


এই দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্পেনে বসবাসরত বাংলাদেশি প্রবাসী, কমিউনিটি, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিগণ-নেতৃবৃন্দ, সুশীল সমাজ সাংবাদিক, দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীগণ এবং তাদের পরিবারবর্গ।

অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে স্পেনে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মাসুদুর রহমান অনুষ্ঠানের সূচনা করেন এবং মহান স্বাধীনতা যুদ্ধের সকল শহীদের সর্বোচ্চ আত্মত্যাগের কথা স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরবর্তীতে, দূতাবাসের অডিটোরিয়ামে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করা হয়।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে প্রদত্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এর মহামান্য রাষ্ট্রপতি, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্র মন্ত্রী এবং মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মহোদয়গণের পৃথক বাণীসমূহ পাঠ করা হয়।
এরপর, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় হতে প্রাপ্ত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরবর্তীতে, আয়োজিত সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের গান গাওয়া হয় এবং উপস্থিত সকলে এতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।
আয়োজিত আলোচনা অনুষ্ঠানে স্পেনে অবস্থানরত সম্মানিত বাংলাদেশি প্রবাসী, কমিউনিটি, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিগণ - নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজ তাদের মূল্যবান বক্তব্য প্রদান করেন। পরবর্তীতে, মান্যবর রাষ্ট্রদূত মাসুদুর রহমান তাঁর সুচিন্তিত বক্তব্য উপস্থাপন করেন।
১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে শহীদগণের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির উন্নতি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের জন্য দূতাবাসের পক্ষ থেকে আপ্যায়নের ব্যবস্থা করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available