• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ ভোর ০৫:১২:৪১ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

ইরান থেকে দেশে ফিরলেন ১৮৬ বাংলাদেশি

২১ মার্চ ২০২৬ সকাল ১১:২০:১৪

ইরান থেকে দেশে ফিরলেন ১৮৬ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে তাদের স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক। এসময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নেয়ামত উল্যাহ ভূঁইয়া ও পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম উপস্থিত ছিলেন।

এর আগে, শুক্রবার রাত সাড়ে ৭টায় একটি চার্টার্ড বিমানে সৌদি আরবের দাম্মাম হয়ে দেশে ফেরেন ইরানে থাকা ২৮২ বাংলাদেশি।

গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর ইরানে অবস্থানরত বাংলাদেশিরা নিরাপত্তা ঝুঁকিতে পড়েন।

আরও পড়ুন

সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য অতি জরুরি নির্দেশনা

অনিশ্চিত পরিস্থিতির কারণে দেশে ফেরার আবেদন জানান ১৮৬ জন বাংলাদেশি। এ বিষয়ে দ্রুত উদ্যোগ নেয় পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। ইরান ও আজারবাইজান সরকার এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা-আইওএমের সহায়তায় তাদেরকে ইরান থেকে আজারবাইজানের বাকুতে নিয়ে আসা হয়।

সেখান থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে শুক্রবার দিবাগত রাত ২টার পর তারা দেশে পৌঁছান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬