• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩৩ রাত ০৮:৩৩:২৩ (13-Sep-2026)
  • - ৩৩° সে:

পর্তুগালে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে হামদ-নাত ও কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

৯ মার্চ ২০২৬ সকাল ০৯:১৬:১২

পর্তুগালে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে হামদ-নাত ও কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

পর্তুগাল প্রতিনিধি: পর্তুগালের রাজধানী লিসবনে প্রবাসী বাংলাদেশি অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং চালকদের সংগঠন টিভিডি এক্সপার্টস ইন লিসবন-এর উদ্যোগে ইফতার মাহফিল ও শিশু-কিশোরদের অংশগ্রহণে হামদ-নাত এবং পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. জসিম উদ্দীন এবং সঞ্চালনা করেন শাকির হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগালে বাংলাদেশ দূতাবাসের প্রধান গোলাম সরওয়ার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব রানা তাছলিম উদ্দিন, পর্তুগাল বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল হক, পর্তুগাল বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি রাসেল আহম্মেদ, সাবেক সভাপতি রনি মোহাম্মদ, সাধারণ সম্পাদক শহীদ আহমদ (প্রিন্স), গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাছুম আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন কাঞ্চন, পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হাফিজ আল আসাদসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শিশু-কিশোরদের অংশগ্রহণে হামদ-নাত ও পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা। প্রতিযোগিতায় প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইমাম ও খতিব মাওলানা কায়েছ আহমদ আব্দুল্লাহ।

এ সময় টিভিডি এক্সপার্ট গ্রুপের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুহাম্মদ আশরাফ উল আলম, আহমেদ সাহাব, সাইফুর রহমান স্বাধীন, আব্দুল মোজাম্মেল, মোহাম্মদ শাহাদত হুসাইন, মো. আনিসুর রহমান, রাজিব সরকারসহ আরও অনেকে।

অনুষ্ঠানের শেষে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ভক্তের বুকে নিজের ট্যাটু, অবাক শেহনাজ গিল
ভক্তের বুকে নিজের ট্যাটু, অবাক শেহনাজ গিল
১৩ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:২২:১৪

আড়াইহাজা‌রে মাদক মামলায় যুব‌কের তিন মাসের কারাদণ্ড
আড়াইহাজা‌রে মাদক মামলায় যুব‌কের তিন মাসের কারাদণ্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:২৯


পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:৪৭

নতুন ওয়েব ফিল্মে পরীমনি
নতুন ওয়েব ফিল্মে পরীমনি
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১০:৪২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২৯


বিএনপির মনোনয়নপত্র বিক্রি ১৫ সেপ্টেম্বর
বিএনপির মনোনয়নপত্র বিক্রি ১৫ সেপ্টেম্বর
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৪:০২

ভাঙ্গায় বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
ভাঙ্গায় বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:৫৩

রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩০:৫০