• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৭শে শ্রাবণ ১৪৩৩ সন্ধ্যা ০৭:৪০:০০ (11-Aug-2026)
  • - ৩৩° সে:

ধামরাইয়ে রাইস মিল, মিষ্টির দোকান ও টায়ার রিসাইক্লিং কারখানায় জরিমানা

১১ আগস্ট ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩:২২

ধামরাইয়ে রাইস মিল, মিষ্টির দোকান ও টায়ার রিসাইক্লিং কারখানায় জরিমানা

ডেস্ক রিপোর্ট: প্লাস্টিকের বস্তা ব্যবহার ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন, বাথুলিয়ায় অবৈধ টায়ার রিসাইক্লিং কারখানা

ঢাকার ধামরাইয়ে সরকারি নির্দেশনা অমান্য করে প্লাস্টিকের বস্তা ব্যবহার, অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি তৈরি ও বিক্রি এবং অবৈধভাবে টায়ার রিসাইক্লিং কারখানা পরিচালনার অভিযোগে রাইস মিল, তিনটি মিষ্টির দোকান ও একটি টায়ার রিসাইক্লিং কারখানাকে মোট ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

১১ আগস্ট মঙ্গলবার দুপুরে ধামরাই উপজেলার কালামপুর, ধামরাই পৌরসভার কুমরাইল ও বাথুলিয়া এলাকায় পৃথকভাবে এসব অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুন।

অভিযান সূত্রে জানা যায়, সরকারি নির্দেশনা অমান্য করে পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় কালামপুর এলাকার সাহেব আলী অটো রাইস মিলের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া কালামপুর এলাকায় তিনটি মিষ্টির দোকানে অভিযান চালিয়ে খাবার তৈরির পরিবেশ ও স্বাস্থ্যসম্মত ব্যবস্থাপনায় অনিয়ম পাওয়ায় প্রতিষ্ঠানগুলোকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, উপজেলার বাথুলিয়া এলাকায় অবৈধভাবে পরিচালিত একটি টায়ার রিসাইক্লিং কারখানায় অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা করা হয়। কারখানাটি প্রয়োজনীয় অনুমোদন ও বিধিবিধান না মেনে পরিচালনার অভিযোগে এ জরিমানা করা হয়েছে।

অভিযান শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠান ও কারখানা কর্তৃপক্ষকে সরকারি নির্দেশনা ও প্রচলিত আইন মেনে ব্যবসা পরিচালনার পাশাপাশি পরিবেশ ও জনস্বাস্থ্যের বিষয়টি গুরুত্ব দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন বলেন, রাইস মিল মালিকদের সরকারি নির্দেশনা অনুযায়ী পাটের বস্তা ব্যবহার করতে বলা হয়েছে। মিষ্টির দোকানগুলোতে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং খাদ্যের মান বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি পরিবেশের জন্য ক্ষতিকর ও অবৈধ কার্যক্রমের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, জনস্বাস্থ্য, পরিবেশ সুরক্ষা এবং সরকারি নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সারাদেশে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু
সারাদেশে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু
১১ আগস্ট ২০২৬ বিকাল ০৫:১৯:৪৫

কাল দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ
কাল দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ
১১ আগস্ট ২০২৬ বিকাল ০৪:১৫:৩০