• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বিকাল ০৪:১৬:৩২ (10-Jun-2026)
  • - ৩৩° সে:

আমিরাতে কারাবন্দি ৬ জুলাই যোদ্ধার মুক্তি, দেশে ফিরছেন আজ

২৫ ডিসেম্বর ২০২৫ সকাল ০৮:৫৯:১৮

আমিরাতে কারাবন্দি ৬ জুলাই যোদ্ধার মুক্তি, দেশে ফিরছেন আজ

ডেস্ক রিপোর্ট: সব অনিশ্চয়তা কাটিয়ে সংযুক্ত আরব আমিরাতে কারাবন্দি থাকা ৬ জন জুলাই যোদ্ধার মুক্তি মিলেছে। আজ ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার দেশে ফিরছেন তারা।

সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের বহনকারী বিমানটি অবতরণ করার কথা রয়েছে।

দেশে ফিরছেন চট্টগ্রামের শহিদুল আমিন (মুন্না) ও সাইফুল ইসলাম, বরিশালের শাওন হাওলাদার, লক্ষ্মীপুরের শাহাদাত হোসেন, নোয়াখালীর জাকের হোসেন রনি এবং মৌলভিবাজারের মোহাম্মদ ফরহাদ আহমেদ।

কারামুক্ত শহিদুল আমিন মুন্নার স্ত্রী তানিয়া আমিনসহ একাধিক জুলাই যোদ্ধার পরিবার বিষয়টি নিশ্চিত করেছেন।

তানিয়া আমিন জানান, বুধবার রাতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে জামিনে মুক্তির বিষয়টি জানানো হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় তারা দেশে ফিরবেন।

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের প্রতি সংহতি জানানোয় বিভিন্ন সময়ে প্রবাসী বাংলাদেশিদের আটক করা হয়। এদের মধ্যে অনেকেই মুক্তি পেলেও ২৪ জন দীর্ঘদিন কারাবন্দি ছিলেন। তাদের মুক্তির দাবিতে পরিবারগুলো দীর্ঘদিন ধরে আবেদন ও আলোচনা চালিয়ে আসছিল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








রামুতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রামুতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
১০ জুন ২০২৬ দুপুর ০২:২১:৫৬


খালাস পেলেন নাসির-তামিমা দম্পতি
খালাস পেলেন নাসির-তামিমা দম্পতি
১০ জুন ২০২৬ দুপুর ০১:৫৪:৫৬

Follow Us