• ঢাকা
  • |
  • সোমবার ১৩ই আশ্বিন ১৪৩৩ দুপুর ০১:১৪:১৪ (28-Sep-2026)
  • - ৩৩° সে:

পরিবারের স্বপ্ন পূরণ করতে গিয়ে নিভে গেল ময়ুরের জীবন

২২ সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৯:৩০:৫৭

পরিবারের স্বপ্ন পূরণ করতে গিয়ে নিভে গেল ময়ুরের জীবন

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: রাতদিনের পরিশ্রম করে পরিবারকে একটু স্বচ্ছলতা দেওয়ার স্বপ্ন ছিল তার। তাই চট্টগ্রামের রাঙ্গুনিয়া ছোট্ট গ্রাম থেকে দূর দেশে গিয়ে কঠোর শ্রমে উপার্জিত টাকায় বাবা-মা, ভাইবোনদের মুখে হাসি ফোটাতে চেয়েছিলেন ময়ুর উদ্দিন (২২)। কিন্তু নির্মম ভাগ্যের খেলায় সেই স্বপ্ন আর পূর্ণ হলো না।

১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যের দেশ ওমানের বোয়ালী এলাকায় ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। কর্মস্থলের উদ্দেশ্যে গাড়িতে রওনা হয়েছিলেন ময়ুর। গাড়ি উল্টে আহত হলেও শেষ পর্যন্ত বাঁচানো গেল না তাকে। স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে।

রাঙ্গুনিয়ার পারুয়া ইউনিয়নের উত্তর পারুয়া গ্রামের আবুল হাশেমের ছোট ছেলে ময়ুর। চার ভাইবোনের মধ্যে তিনি ছিলেন সবার আদরের। মাত্র তিন বছর আগে পরিবারের অভাব ঘোচাতে প্রবাসে পাড়ি জমান। কাজ করতেন একটি মাছ পরিবহনকারী প্রতিষ্ঠানে। কয়েক মাস আগে দেশে এসে বাবা-মা, ভাইবোন ও আত্মীয়দের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে আবারও ফিরে গিয়েছিলেন প্রবাস জীবনে।

নিহতের বড় ভাই আবদুল শুক্কুর কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমাদের চার ভাইবোনের মধ্যে সে ছিল সবার ছোট। পরিবারে সবার প্রিয় ছিল। আমরা এখন তার লাশের অপেক্ষায় আছি।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯৯
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯৯
২৮ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:১৭:১৩




রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫
রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫
২৮ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:২২:০০

মাছের ঘের থেকে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
মাছের ঘের থেকে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
২৮ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:১৪:১০


দেশের বাজারে ফের কমল স্বর্ণের দাম
দেশের বাজারে ফের কমল স্বর্ণের দাম
২৮ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:৫৮:০৪