• ঢাকা
  • |
  • সোমবার ২৫শে কার্তিক ১৪৩৩ রাত ০৯:৪৩:৩১ (09-Nov-2026)
  • - ৩৩° সে:

আমিরাতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত

৩ জুন ২০২৪ সকাল ০৭:২১:৫৮

আমিরাতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত

আমিরাত প্রতিনিধি: বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে আমিরাত বিএনপি।

৩১ মে শুক্রবার দুবাই স্থানীয় একটি হোটেলের বল রুমে এ সভার আয়োজন করা হয়।

যুগ্ম-আহ্বায়ক আবদুল ছালাম তালুকদার ও জাহাঙ্গীর আলম রুপু'র যৌথ সঞ্চালনায় আমিরাত বিএনপির আহ্বায়ক জাকির হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে ভারচুয়েল বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও মধ্যপ্রাচ্যের সমন্বয়ক আহমেদ আলী মুকিব।

আরও পড়ুন

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশির পরিচয় প্রকাশ

সভাপতির বক্তব্যে ইউএই বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বলেন, 'বিদেশে থেকেও দেশ ও দেশের মানুষের কল্যাণের কথা বিবেচনা করে যারা বিএনপির সঙ্গে জড়িত আছেন সবাইকে আরও ঐক্যবদ্ধ থাকতে হবে৷ অভ্যন্তরীণ দুর্বলতা থাকলে সেটা সমাধান করতে হবে৷'

তিনি দলীয় নেতাকর্মীদের আমিরাতের আইন-কানুন মেনে চলার অনুরোধ জানিয়ে বলেন, আমরা আমিরাতের কাছে কৃতজ্ঞ, তারা আমাদের নিরাপদ রেখেছে। আমরা দেশে যে নিরাপত্তা পাই না বিদেশের মাটিতে তা পাচ্ছি৷ আমাদেরও উচিত এই দেশের নিয়ম নীতি সঠিকভাবে মেনে চলা। নিয়মের মধ্য থেকে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করা সম্ভব। সারাবিশ্বে দেশের গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে জনমত তৈরির জন্য সবাইকে কাজ করার নির্দেশনা দেন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত রাজনীতিতে ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এই নেতা৷

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন প্রকৌশলী মাহে আলম, উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য যথাক্রমে রফিকুল আলম (আহ্বায়ক দুবাই বিএনপি) আমিরুল ইসলাম এনাম, দিদারুল আলম, আ. রশিদ, ইসমাইল হোসেন তালুকদার (সভাপতি অবুধাবি বিএনপি), সাহেদ আহমেদ রাসেল, সামসুন নাহার স্বপ্না, ইঞ্জিনিয়ার করিমুল হক (সভাপতি শারজা বিএনপি), শাহিনুর শাহীন (সভাপতি আজমান বিএনপি), এস এম ফারুক হোসেন, বিএনপি নেতা নাসিম চৌধুরী।

আরও পড়ুন

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

অনুষ্ঠানে আহ্বায়ক কমিটির সদস্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন শহীদুল ইসলাম, নূর হোসেন সুমন, আলাউদ্দিন, শাখাওয়াত হোসেন বকুল, নীল রতন, সাহাদাত হোসেন সুমন, নাসির উদ্দিন চৌধুরী, আবুল বাশার, ইমাম শরীফ ইমু, মুজিবুল হক মঞ্জু, জিয়াউদ্দিন হাসান তফাদার, এম এনাম হোসেন শেখ সেলিম, আতাউর রহমান আতা, হল মেনেজমেন্টসহ সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জিয়া পরিষদের সদস্য সচিব এস এম মোদাচ্ছের শাহ, আহমেদ হোসেন তালুকদার, জামাল কন্ট্রাকটর, হারুনুর রশীদ, আতিকুর রহমান (আতিক), হুমায়ুন কবির সুমন, এরশাদ কনট্রাক্টর, আরিফ তালুকদার, ইলিয়াস আমির আলী, মুজিবুল হক সাউন্ড সিস্টেমসহ অনলাইন জুম পরিচালনায় ছিলেন যুবদল নেতা আনোয়ার হোসেন, যুবনেতা আনোয়ার, সজিব গাজী, শ্রমিক দল নেতা তরিকুল, স্বেচ্ছাসেবক দল নেতা মনিরুজ্জামান, আব্দুল করীম, দুবাই সেচ্ছাসেবক দলের সভাপতি মিয়া মোহাম্মদ মকসুদ।

উপস্থিত ছিলেন জয়নাল আবেদিন, যুবনেতা রিপন মজুমদার, আবুল সত্তার, দেলোয়ার হোসেন, হাজী লোকমান, শেখ রেমন বাবু, এম আলম জীবন, মেহরাজ হোসেন, যুবনেতা ইমাম হোসেন ইমন, যুবনেতা আব্দুল্লাহ আল মামুন, দিদার হোসেন, আব্দুল খালেক ইমন, ক্বাজী এরশাদ, নুরুল কবির প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯





বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২২


এনসিপিতে যুক্ত হলেন নারী পাইলট ফারিয়াল হামিদ
এনসিপিতে যুক্ত হলেন নারী পাইলট ফারিয়াল হামিদ
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫১:৪২