• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে কার্তিক ১৪৩৩ রাত ০৩:৪৬:১৯ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

প্রবাসীদের জন্য ঢাকা-কুয়ালালামপুর রুটে বিমানের বিশেষ ফ্লাইট সন্ধ্যায়

৩১ মে ২০২৪ বিকাল ০৩:২৩:৫৫

প্রবাসীদের জন্য ঢাকা-কুয়ালালামপুর রুটে বিমানের বিশেষ ফ্লাইট সন্ধ্যায়

নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়াপ্রবাসী কর্মীদের কথা বিবেচনা করে ঢাকা-কুয়ালালামপুর রুটে বিশেষ ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আজ ৩১ মে শুক্রবার সন্ধ্যা ৭ টা ১৫ মিনিটে ফ্লাইটটি ঢাকা ছেড়ে যাবে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিমানের ব্যবস্থাপক (জনসংযোগ) মো. আল মাসুদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের চিঠির প্রেক্ষিতে আজ ৩১ মে সন্ধ্যা ৭ টা ১৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা-কুয়ালালামপুর রুটে একটি বিশেষ অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করবে। ফ্লাইটে মোট ২৭১ জন যাত্রী পরিবহন করা হবে।

আরও পড়ুন

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশির পরিচয় প্রকাশ

এতে আরও বলা হয়, ফ্লাইটের যাত্রীদের নামের তালিকা, পাসপোর্ট নম্বরসহ প্রয়োজনীয় কাগজপত্র বিমানের মতিঝিল বিক্রয় অফিসে প্রদান করবে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ (বায়রা)। তালিকা অনুযায়ী নগদ টাকায় ফ্লাইটের টিকিট ক্রয় করতে পারবেন প্রবাসীরা।

বিশেষ অতিরিক্ত ফ্লাইটের ভাড়া জনপ্রতি ৭৩ হাজার ৬১৬ টাকা নির্ধারণ করা হয়েছে, যা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে বায়রাকে জানানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯