• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১২ই কার্তিক ১৪৩৩ সকাল ১১:৫৬:৪০ (27-Oct-2026)
  • - ৩৩° সে:

বকশীগঞ্জে ছিনতাই হওয়া অটোভ্যান চালকের পাশে ২ লন্ডন প্রবাসী

১২ মার্চ ২০২৬ বিকাল ০৪:৩৭:০৬

বকশীগঞ্জে ছিনতাই হওয়া অটোভ্যান চালকের পাশে ২ লন্ডন প্রবাসী

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে প্রকাশ্যে দিবালকে ছিনতাই হওয়া অটোভ্যান চালকের পাশে দাঁড়িয়েছেন লন্ডন প্রবাসী দুই ভাই।

লন্ডন প্রবাসী দুই ভাই শফিকুল ইসলাম ও সাইদুর রহমানের ব্যক্তিগত অর্থে ভ্যান চালক আকালু মিয়াকে নতুন একটি অটোভ্যান প্রদান করা হয়েছে।

১১ মার্চ বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে বৃদ্ধ অটোভ্যান চালক আকালু মিয়াকে নতুন ভ্যান হস্তান্তর করা হয়।

আরও পড়ুন

আশ্রয়কেন্দ্রে শিশুর কান্না থামাতে নিজেই স্তন্যপান করালেন মন্ত্রী

উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল হাই আনুষ্ঠানিকভাবে ভ্যান চালক আকালু মিয়ার হাতে ভ্যানটি হস্তান্তর করেন।

এসময় উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, লন্ডন প্রবাসীদের বাবা আবদুর রাজ্জাক ও ভ্যান চালক আকালু মিয়ার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

লন্ডন প্রবাসী শফিকুল ইসলাম ও ছাইদুর রহমানের বাড়ি বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের আইরমারী গ্রামে।

আরও পড়ুন

বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী টুকু

ভ্যানটি পেয়ে প্রবাসী শফিকুল ইসলাম ও ছাইদুর রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল হাই বলেন, কয়েকদিন আগে ভ্যান চালক আকালু মিয়ার কাছ থেকে ভ্যানটি ছিনতাই হয়। পরে লন্ডন প্রবাসী দুই ভাই আমার সঙ্গে যোগাযোগ করেন এবং ওই বৃদ্ধ চালককে নতুন ভ্যান প্রদানের আশ্বাস প্রদান করেন। তাদের দেওয়া ভ্যানটি চালককে হস্তান্তর করা হয়।

দুই ভাইয়ের এমন মানবিকতায় প্রশংসায় ভাসছেন লন্ডন প্রবাসী শফিকুল ইসলাম ও ছাইদুর রহমান।  

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজ কত টাকায় মিলছে ডলার-ইউরো-রুপি
আজ কত টাকায় মিলছে ডলার-ইউরো-রুপি
২৭ অক্টোবর ২০২৬ সকাল ১১:৪২:০৮

সিরিয়ায় জর্ডানের বিমান হামলায় ৭ জন নিহত
সিরিয়ায় জর্ডানের বিমান হামলায় ৭ জন নিহত
২৭ অক্টোবর ২০২৬ সকাল ১১:৩২:১০






আজকের নামাজের সময়সূচি
আজকের নামাজের সময়সূচি
২৭ অক্টোবর ২০২৬ সকাল ১০:০৩:৫৯

আজকের স্বর্ণের দাম: ২৭ অক্টোবর ২০২৬
আজকের স্বর্ণের দাম: ২৭ অক্টোবর ২০২৬
২৭ অক্টোবর ২০২৬ সকাল ০৯:৩৫:৩৫