• ঢাকা
  • |
  • শুক্রবার ১০ই আশ্বিন ১৪৩৩ রাত ০৯:১৬:৩১ (25-Sep-2026)
  • - ৩৩° সে:

রাঙ্গাবালীতে ছাত্রদল নেতার উদ্যোগে ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ

২৮ নভেম্বর ২০২৫ সকাল ০৯:৩৭:৩৯

রাঙ্গাবালীতে ছাত্রদল নেতার উদ্যোগে ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় স্থানীয় এক ছাত্রদল নেতার উদ্যোগে ভারসাম্যহীন ও ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। ২৬ নভেম্বর বুধবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে এসব অসহায় মানুষের হাতে খাবার পৌঁছে দেওয়া হয়।

এ সময় সার্বিক সহযোগিতা করেন স্বেচ্ছাসেবী সংগঠন ভরসা ফাউন্ডেশনের সদস্যরা। সংগঠনটির প্রতিনিধিরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো তাদের নিয়মিত কার্যক্রমের অংশ। ভবিষ্যতেও এমন মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।

ছাত্রদল নেতা ও ভরসা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইভান হাওলাদার বলেন, ‘মানুষ মানুষের জন্য— এ বিশ্বাস থেকেই এ ক্ষুদ্র প্রয়াস। রাঙ্গাবালীর ছিন্নমূল ও পথবাসী মানুষের মুখে একবেলার খাবার তুলে দিতে পেরে ভালো লাগছে। ভবিষ্যতেও আমাদের এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।’

স্থানীয়রা এ ধরনের মানবিক কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এই উদ্যোগ আরও সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




দেশের ৮ বিভাগেই বৃষ্টির শঙ্কা
দেশের ৮ বিভাগেই বৃষ্টির শঙ্কা
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৪৪

প্রবাসীদের জন্য বড় দুঃসংবাদ দিল জাপান
প্রবাসীদের জন্য বড় দুঃসংবাদ দিল জাপান
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৩:০৪




ফ্যামিলি কার্ড ঘরেই পৌঁছে যাবে: সমাজকল্যাণমন্ত্রী
ফ্যামিলি কার্ড ঘরেই পৌঁছে যাবে: সমাজকল্যাণমন্ত্রী
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩:৪৬

পুলিশে যুক্ত হচ্ছে নতুন ‘বিশেষ ইউনিট’
পুলিশে যুক্ত হচ্ছে নতুন ‘বিশেষ ইউনিট’
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৪:৪৬