• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ দুপুর ১২:২৬:০৬ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

লালমনিরহাটে ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ

৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৪০:২২

লালমনিরহাটে ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ে নিয়োগসংক্রান্ত ভাইভা পরীক্ষায় ও লিখিত পরীক্ষার সঙ্গে অসামঞ্জস্য পাওয়ায় তিন পরীক্ষার্থীকে অধিকতর তদন্তের জন্য সদর থানায় সোপর্দ করা হয়েছে।

Ad

২ ফেব্রুয়ারি সোমবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দারের সভাপতিত্বে ৩টি ক্যাটাগরির মোট ৩৭টি পদের (অফিস সহায়ক, পরিচ্ছন্ন কর্মী ও নৈশ প্রহরী) বিপরীতে ১১৬ জন প্রার্থীর ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Ad
Ad

ভাইভা চলাকালে তিনজন পরীক্ষার্থীর লিখিত পরীক্ষার উত্তরপত্রের সঙ্গে মৌখিক পরীক্ষার পারফরম্যান্সে স্পষ্ট অমিল লক্ষ্য করা যায়। বিষয়টি সন্দেহজনক হওয়ায় ভাইভা বোর্ডের সভাপতি জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দারের নির্দেশে ওই তিন পরীক্ষার্থীকে অধিকতর তদন্তের জন্য লালমনিরহাট সদর থানায় সোপর্দ করা হয়।

আটক পরীক্ষার্থীরা হলেন-কালীগঞ্জ উপজেলার কাকিনা গোপাল রায় গ্রামের সালাম উদ্দিনের মেয়ে সোহাগী খাতুন, হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের পশ্চিম কদমা গ্রামের মৃত হেলাল উদ্দিনের ছেলে মো. রায়হান ও সদর উপজেলার রাজপুর ইউনিয়নের কৃষ্ণ মোহন রায়ের ছেলে লীপন কান্তি রায়, সবাই লালমনিরহাট জেলার বাসিন্দা।

এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মতিন জানান, অভিযুক্তদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হবে এবং ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা আইনের আওতায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের অধীনে একই তিনটি ক্যাটাগরির (অফিস সহায়ক, পরিচ্ছন্ন কর্মী ও নৈশ প্রহরী) ৩৭টি পদের লিখিত নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আজকে সোনার ভরিতে দাম বাড়ল ৫৪২৪ টাকা
আজকে সোনার ভরিতে দাম বাড়ল ৫৪২৪ টাকা
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৫৬:১৫






টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৪৬:৫৬

লালমনিরহাটে ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ
লালমনিরহাটে ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৪০:২২



Follow Us